শান্তিগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবার। রবিবার (১২ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।অগ্নিকান্ডে সব হারিয়ে দিশেহারা তিন পরিবার। শুধু ঘরই নয় আগুনে পুড়ে ছাঁই হয়েছে গবাদিপশু, অটোরিকশাসহ প্রয়োজনীয় আসবাবপত্র। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।
স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার রাতে আব্দুল ওয়াহাবের ঘরে আগুন লাগে এরপর একে একে বাড়ির আরও দুই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসলেও পুড়ে ছাঁই হয়ে যায় গবাদিপশু, অটোরিকশাসহ তিনটি ঘরের আসবাবপত্র। এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন ৩ অসহায় পরবার৷ কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তার ধারনা পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত আজাদ মিয়া বলেন , আগুনে সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে৷ এখন মাথাগোঁজার টাই নাই। আমরা নিঃস্ব হয়েগেছি। এভাবেই কান্নাজড়িত কন্ঠে অপর ক্ষতিগ্রস্ত আব্দুল অজুদ ও আব্দুল ওয়াহাব বলেন, আগুনে পুড়ে সব স্বপ্ন শেষ হয়ে গেছে। ছেলে মেয়ের লেখাপড়ার সার্টিফিকেট, জমিজমার কাগজ সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন অসহায়। ছেলেমেয়ে নিয়ে খোলা আকাশের নিচে আছি।
এ ব্যাপারে পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে তিনটি পরিবার মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ইউনিয়ন পরিষদ থেকে যা পারছি তাদের সাহায্য করছি। এক্ষেত্রে প্রশাসনের সহযোগীতা প্রয়োজন৷
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
Link Copied