ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাইখালীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৭-২-২০২৩ দুপুর ২:৩৪
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা ধর্মরাজ বৌদ্ধ বিহারের নতুন রাস্তা ও বিহারের নতুন ছাত্রাবাস উদ্বোধন এবং বৌদ্ধ বিহারের উৎসর্গ অনুষ্ঠান শুক্রবার (১৭ ফ্রেব্রুয়ারী) সকালে অনুষ্ঠিত হয়েছে। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। 
 
এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
 
বিহার প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান পূণ্যার্থীর বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকান্ড সম্পাদিত হয়েছে। এবং পাহাড়ে এই উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা আগামীতেও চলমান থাকবে বলে তিনি জানান। এছাড়া রাইখালীর পূর্ব কোদালায় নবনির্মিত সড়ক, বৌদ্ধ বিহার এর ছাত্রবাস সহ সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে নির্মিত হওয়ায় এর প্রশংসা করেছেন।
 
উক্ত অনুষ্ঠানে দুর দুরান্ত থেকে আগত হাজারো দায়ক দায়িকা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা