দুই দিনে রাজধানীতে ২৮১৫৩ মেট্রিক টন কোরবানির বর্জ্য অপসারণ
কোরবানির ঈদের দুই দিন পর ঢাকার বিভিন্ন এলাকা ও পশুর হাট থেকে ২৮ হাজার ১৫৩ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০টা পর্যন্ত ডিএনসিসির সমগ্র এলাকা থেকে সর্বমোট ১৫ হাজার ৭ শত ৩৩ মেট্রিক টন কোরবানীর পশুর বর্জ্যে অপসারণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ৭৫টি ওয়ার্ডের দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত মোট ৩ হাজার ৪৩৯টি ট্রিপের মাধ্যমে ১২৪০২ দশমিক ৭০ মেট্রিক টন কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় এবার কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজে সর্বমোট ১১ হাজার ৫০৮ জন কর্মী নিয়োজিত রয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০ হাজার কর্মী বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত ছিলেন।
ঢাকার দুই মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস ঈদের দিন দুপুর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। একইসঙ্গে তারা নগরবাসীকে বর্জ্য বাড়ির পাশে নালায় না ফেলে সিটি করপোরেশনের নির্ধারিত এসটিএসে ফেলতে অনুরোধ করেছেন।
জামান / জামান
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ