ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বোয়ালমারীতে মটর সাইকেল দূর্ঘটনায় প্রাণগেলো যুবকের


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৯-২-২০২৩ দুপুর ২:২১
ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে কাজী আশরাফুল (২৪) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর-বনচাকী ফাজিল মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী আইয়ুব আলীকে (২৬) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ, মোটরসাইকেল এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়েছে। 
জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মৃত রবিউল কাজীর ছেলে নিহত কাজী আরশাফুল ও পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বেজিডাঙ্গা গ্রামের আয়নাল শেখের ছেলে আইয়ুব আলীকে নিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল যোগে বোয়ালমারী পৌরসদরে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডার বোঝাইকৃত কাভার্ডভ্যানটি (নরসিংদী-ম-১১০২২৩) মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর-বনচাকী ফাজিল মাদ্রাসা মোড় নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক কাজী আশরাফুল ঘটনাস্থলেই মারা যাযন। প্রায় ১০ বছর আগে নিহতের বাবাও সড়ক দুর্ঘটনায় মারা যান। নিহতের মাতা ফেরদৌসী বেগম ওমান প্রবাসী। এক সপ্তাহ আগে ছেলেকে তিনি মোটরসাইকেলটি কিনে দেন বলে স্থানীয়রা জানান। মোটরসাইকেল আরোহী আইয়ুব আলীকে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ, মোটরসাইকেল এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়েছে। 
ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল ওহাব  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু