ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বোয়ালমারীতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন নিয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২০-২-২০২৩ দুপুর ১২:২৪
দেশব্যাপী ১৯ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে এডভোকেসী সভা অনুষ্ঠিত হলেও ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গায় কোন এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়নি। ব্যাপক প্রচারণার লক্ষ্যে উপজেলা প্রশাসন, থানা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী প্রমুখের অংশগ্রহণে সর্বস্তরের জনগণকে অবহিতকরণের উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ ধরনের এডভোকেসি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই দুই উপজেলায় প্রচারণামূলক কোন মাইকিংও শোনা যায়নি।
জানা যায়, সরকার দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে।  সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ কার্যক্রম চলবে। বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুইবার ভিটামিন ‌‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখছে। ফলে বর্তমানে ভিটামিন ‘এ’র অভাবজনিত রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা নাই বললেই চলে। সরকারি-বেসরকারি টিভি ও রেডিও এবং জাতীয় দৈনিক পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার করা হচ্ছে।  
কিন্তু ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা দুটিতে এ ধরনের কোন প্রচারণা লক্ষ্য করা যায়নি। ক্যাম্পেইন সফলের লক্ষ্যে কোন এডভোকেসি সভাও অনুষ্ঠিত হয়নি। উপজেলার অনেকেই জানেন না কবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 
বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর রহমান তুষার এই প্রতিনিধিকে রবিবার রাতে বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে এবার কোন প্রচারণা নেই। আমার মেয়ের বয়স ৪ বছর। আপনাদের (গণমাধ্যমকর্মী) কাছ থেকে শুনলাম আগামীকাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল সিকদার বলেন, প্রতিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। কিন্তু এবার কোন প্রচারণার খবর পাইনি। কোন এডভোকেসি সভাও অনুষ্ঠিত হয়নি। এডভোকেসি সভা করার ক্ষেত্রে নতুন যোগদানকৃত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ধারাবাহিকতার লঙ্ঘন চোখে পড়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাহিদ আল রাকিব বলেন, আমি গত সপ্তাহে দাপ্তরিক কাজে ঢাকায় থাকার কারণে গণ মাধ্যম কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এডভোকেসি মিটিং করতে পারিনি। সরকারের কর্মসূচির প্রথম দিন ২০ ফেব্রুয়ারি সোমবার আমরা শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু করেছি। একদিনে শতভাগ শিশুকে ক্যাপসুল খাওয়ানো সম্ভব না। দুয়েকদিনের মধ্যে মিডিয়া কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে পরামর্শ সভা করে সরকারের কর্মসূচিকে শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, বোয়ালমারী উপজেলার ২৪১টি ক্যাম্পে ৪৫ হাজার শিশুকে একটি করে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু