ডিবি (উত্তর) ঢাকা জেলা কর্তৃক বাস ডাকাতি গ্রুপের ০৫ ডাকাত গ্রেফতার
ঢাকা জেলা (উত্তর) ডিবির অভিযানে সাভার মডেল থানার বাস ডাকাতি মামলার ৫ ডাকাত-কে ঢাকা জেলার ধামরাই, ডিএমপির রায়েরবাগ ও কদমতলী থানা থানা এলাকা থেকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন, ১৩/০৭/২২ তারিখে সাভার থানায় একটি মামলা হয়, মামলা নং- ৩০ তারিখ সূত্র ধরে আজ বৃহস্পতিবার ভোর রাত ৩টা ৪৫ মিনিটে ঢাকা জেলার ধামরাই, ডিএমপির রায়েরবাগ ও কদমতলী থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ আসাদুজ্জামান- পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আরাফাত হোসেন এর একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার ধামরাই ও ডিএমপির রায়েরবাগ এবং কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাভার মডেল থানার মামলা নং-৩০, তাং-১৩/০৭/২২ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড বাস ডাকাতি মামলার আসামী ১। হাফিজুল শেখ (৩৮), পিতা-মৃত জবেদ আলী শেখ, মাতা-পাখি বেগম, গ্রাম-গুনপালদি, উপজেলা/থানা- ভাংগা, জেলা-ফরিদপুর, ২। শফিকুল ইসলাম (২৯), পিতা- তনু মিয়া, মাতা-ফিরোজা বেগম, গ্রাম- ভিটি পরমেশ্বদী, উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা –নারায়ণগঞ্জ, ৩। আমির হোসেন (৩০), পিতা-মৃত আঃ ওহাব মাতা- আমেনা বেগম, গ্রাম- কেলিয়া, উপজেলা/থানা- ধামরাই, জেলা - ঢাকা, ৪। জাকির হোসেন রাজা (৩৪), পিতা- হাসেন আলী মাতা- জয়গুন, গ্রাম- শাশন, উপজেলা/থানা- ধামরাই, জেলা - ঢাকা, ৫। আনোয়ার হোসেন (৪৭), পিতা- মৃত নুরুল হক, মাতা- ভানু বেগম, গ্রাম- ডাহিরপাড়া, উপজেলা/থানা- টংগীবাড়ী, জেলা– মুন্সিগঞ্জদের ২৩/০২/২০২৩ ইং তারিখ রাত ০৩.৩৫ ঘটিকায় গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ