জুড়ীতে লকডাউনের দ্বিতীয় দিনে জনগণকে সচেতন করতে কাজ করছে প্রশাসন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণজনিত বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকে কাজ করছে উপজেলা প্রশাসন। শনিবার (২৪ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মানুষকে সচেতন করতে দেখা যায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনের দ্বিতীয় দিনে জনগণকে সচেতন করতে কাজ করছে উপজেলা প্রশাসন। আজ উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নেতৃত্বে বিজিবির একটি দল উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বর, পোস্ট অফিস রোড বিজিবি ক্যাম্প, কামিনীগঞ্জ বাজার, ভবানীগঞ্জ বাজারসহ এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আরেকটি দল জনগনকে সচেতন করতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছি। দ্বিতীয় দিনের অভিযানের সময় জনসাধারণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। তারপরও কেউ সরকারি আইন অমান্য করলে আমরা কঠোর হতে বাধ্য হব।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied