আশুলিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
সাভারের আশুলিয়ায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিবি (উত্তর) ঢাকা জেলা কর্তৃক ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ০৩ মার্চ শুক্রবার মাদক কারবারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
ডিবি (উত্তর) ঢাকা জেলার এস আই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ০৩/০৩/২০২৩ ইং তারিখ ১৮.১০ ঘটিকায় আশুলিয়া থানাধীন সাধু পাড়া এলাকা হইতে আসামী ১। মোঃ ফুতাক (১৯), পিতা- মৃত নুর মোহাম্মদ, মাতা- মর্জিনা বেগম, সাং- জিলানজা, পারহাউজ দক্ষিন হাজীপাড়া, থানা- কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার কে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন। উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এই বিশেষ অভিযান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর অংশ হিসেবে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম বার মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খান পিপিএম- সেবা মহোদয়ের তত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এরকম সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, মাদক আইনে মামলা করে ঐ মাদক ব্যবসায়ীকে আশুলিয়া থানায় হস্তান্তর করে উক্ত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ