রাজধানীর সড়কে যানবাহনের চাপ বেড়েছে
সারাদেশে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীর সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিধিনিষেধের আগের দুদিনের তুলনায় আজ রোববার (২৫ জুলাই) রাস্তায় ব্যক্তিগত যানবাহন ও রিকসা চলাচল বেড়েছে। প্রয়োজনীয় কাজে অনেকে ব্যক্তিগত প্রাইভেটকার নিয়েও বের হয়েছেন। আজ সকাল ৯টার দিকে রাজধানীর শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর, কলেজগেট, বিজয় সরণি, ফার্মগেট ও কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি বিদ্যমান রয়েছে। জনসাধারণের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সঠিক কারণ মিললে ছেড়ে দেওয়া হচ্ছে। আর বিনাকারণে বের হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। গণপরিবহন বন্ধ রয়েছে। তবে অন্য দুদিনের তুলনায় আজ রাস্তায় ব্যক্তিগত যানবাহন উপস্থিতি বেড়েছে। এছাড়াও জনসাধারণ রিকশায় করে প্রয়োজনীয় কাজে গন্তব্যে যাচ্ছেন।
ঈদের ছুটি শেষে রোববার গ্রাহক চাহিদামতো ব্যাংকের শাখা খোলা থাকবে। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম বিকাল ৩টার মধ্যে শেষ করতে হবে। প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন করতে অনেকে বের হয়েছেন।
রাজধানীর কলেজগেট এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক ইন্সপেক্টর জহুরুল হক। গত দুদিনের তুলনায় আজ যানবাহন ও মানুষের চলাচল বেশি। এ বিষয়ে তিনি বলেন, চিকিৎসা ও হাসপাতালে রোগী নিয়ে যেতে ও টিকা নেওয়ার জন্য অনেকে বের হয়েছেন। বেশিরভাগ মানুষই প্রয়োজনীয় কাজে বের হয়েছেন। তবে যারা বিনাকারণে বের হয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত ১৩ জুন বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঈদের কারণে ওই আদেশে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। এরপর ২৩ জুলাই সকাল ৬টা থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
জামান / জামান
বাংলাদেশ কংগ্রেসের ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা: ১০ দফা প্রস্তাব পেশ
ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭
উত্তরা পাসপোর্ট অফিসে র্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড
শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা
সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন
রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল
মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস