বোয়ালমারীতে ভাটা মালিকদের সড়ক পরিচ্ছন্নতা অভিযান
ইটভাটায় মাটি সরবরাহের সময় তা রাস্তায় পড়ে জনদূর্ভোগ সৃষ্টি করে। বর্ষা মৌসুমে সড়ক পিচ্ছিল হয়ে বাড়ায় সড়ক দূর্ঘটনা। সেই বাস্তবতা এড়াতে এবার অনেক আগে-ভাগেই নিজ-নিজ ভাটার সামনের সড়ক নিয়মিত পরিষ্কার রাখতে মালিকদের নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন। সে আলোকে ৭ মার্চ থেকে ফরিদপুরের মাঝকান্দী-ভাটিয়াপাড়া সড়কের পাশে অবস্থিত বোয়ালমারী উপজেলাধীন বেশ কয়েকটি ইটভাটা একযোগে সড়ক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। সৈয়দপুরস্থ মেসার্স এম,এস,আর ব্রিকস,আর,এম,এস ব্রিকস,গোল্ডেন ব্রিকস,রামচন্দ্র পুরস্থ কে,এইচ,এস ব্রিকস সহ আরো কয়েকটি ভাটা ঐ দিন সকালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এম,এস,আর ব্রিকস এর সত্ত্বাধীকারী মোঃআমিনুল ইসলাম বাবলু নিজে উপস্থিত থেকে রাস্তা পরিষ্কারের কাজ তদারকি করেন। তিনি বলেন,ইটভাটার কারণে সড়কে যাতে জনদূর্ভোগ সৃষ্টি না হয় সে জন্য বোয়ালমারীর ইউএনও মহোদয় ভাটামালিকদের সতর্ক করে দিয়েছেন। নিয়মিত রাস্তা পরিষ্কার রাখতে বলেছেন। তার নির্দেশনার আলোকেই আমরা সড়ক পরিচ্ছন্নতার কাজ করছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা ছাড়াও আমার ভাটার সামনে কখনো ময়লা বা মাটি জমলেই আমি তা নিয়মিত পরিষ্কার করি। ভাটা মালিক সমিতির সভাপতি বাবু শ্যামল কুমার সাহা বলেন,স্থাপত্য শিল্পের অগ্রযাত্রায় ভাটা শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে সব শিল্পেরই একটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে। ইটভাটাও এর বাইরে নয়। ইটভাটার বিরুপ প্রভাবে মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে আমরা সর্বদা সতর্ক রয়েছি।আমাদের ইউ এন ও মহোদয়ও সব সময় আমাদের উপর নজর রাখেন। তার নির্দেশনাতেই এই সড়ক পরিচ্ছন্নতা করণ অভিযান চলছে। আগামী বর্ষা মৌসুম পর্যন্ত নিয়মিত এ কাজ চলবে।বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারেফ হুসাইন বলেন,ইটভাটার মাটি রাস্তায় পড়ে জনদূর্ভোগের সৃষ্টি হয়। পথচারী,যানবাহন চলাচল ব্যাহত হয়। সেই ভোগান্তি বিবেচনায় বৃষ্টি আসার আগেই ভাটা কর্তৃপক্ষকে রাস্তা পরিষ্কারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন