ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

র‍্যাবের বিশেষ অভিযানে ৩০ ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১০-৩-২০২৩ দুপুর ৩:৭
মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় র‌্যাব-২ এর বিশেষ অভিযানে ৩০ জন ছিনতাইকারী গ্রেফতার
সাম্প্রতিক সময়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এই সংক্রান্ত বিষয়ে থানায় একাধিক জিডি ও মামলা রুজু হয়। সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে এতে এলাকার পথচারী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। রাজধানীবাসী বিভিন্ন এলাকায় চলাচল কালে ছিনতাইকারীর কবলে পড়ে দুর্ভোগের শিকার হচ্ছে। নারী, পুরুষ, স্কুলগামী শিক্ষার্থী সহ নির্বিশেষে সবাইকে তিক্ত অভিজ্ঞতায় পড়তে হয়। এরই পরিপেক্ষিতে র‌্যাব-২ এই চক্রের উপর গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে। 
 
এরই ধারাবাহিকতায় গতকাল ০৯ মার্চ,গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে একদল সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন অংশে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই এর উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহন করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থান গুলোতে র‌্যাব-২ এর একাধিক আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মপুর, হাজারীবাগ,ধানমন্ডি,শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে ৩০ জন সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্যদের গ্রেফতার করে। গ্রেফতারকালে ছিনতাইকারীদের কাছ থেকে,দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্রজব্দ করা হয়। আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদেরকে তাদের নিকট থাকা ক্ষুর-চাকু ও দেশিয় অস্ত্র দিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মুঠোফোন সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছিনতাই করে মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র‌্যাব-২ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব-২ এর সিনিয়র এএসপি ফজলু হক। তিনি বলেন,আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

এমএসএম / এমএসএম

​শারদীয় দুর্গোৎসব: ইতিহাস, সত্যের জয়গান ও আবহমান বাংলার সম্প্রীতি

সীমান্তে রক্তপাত ও পুশইন আর মুখে বন্ধুত্বের বুলি: এই দ্বিচারিতার শেষ কোথায়?

বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন

দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে ভেঙে গেল আ’লীগের পুরোনো বয়ান

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার আজীবন যোদ্ধা: অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক

হজযাত্রীদের স্বাস্থ্য বীমা: কভারেজ সুবিধা ও বীমা বহির্ভূত ব্যয় পরিশোধের দায়

​বিশ্ব শিক্ষক দিবস: পেছনের গল্প এবং শিক্ষক সমাজের না বলা কথা

কিশোর গ্যাং: বাংলাদেশের তারুণ্য কোন পথে?

প্রবীণদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

কন্যা শিশুদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

আমি,আমরা কী পড়াচ্ছি, আর শিক্ষার্থীরা কী শিখছে?

লেখকের কষ্ট