কঠোরতম বিধিনিষেধ কার্যকরে তৎপর জুড়ীর ইউএনও
কঠোরতম বিধিনিষেধের তৃতীয় দিনেও মাঠে রয়েছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোনিয়া সুলতানা। রোববার (২৫ জুলাই) সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর ছিলেন তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তৃতীয় দিনে কঠোরতম বিধিনিষেধ কার্যকরে জুড়ীর ইউএনও সোনিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা এমএ মুমিত আসুক চত্বর, পোস্ট অফিস রোডের বিজিবি ক্যাম্প, কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজার এবং নয়াবাজারসহ এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর জুড়ীতে দায়িত্বরত ক্যাপ্টেন রিয়াদ হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও জুড়ী থানা পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযান পরিচালনাকালে জনসাধারণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয় এবং বিধিনিষেধের আওতাধীন দোকানপাটসমূহ বন্ধ করা হয়। এছাড়া সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী একটি মামলায় একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোনিয়া সুলতানা জানান, সরকার ঘোষিত কঠোরতম বিধিনিষেধ সঠিকভাবেই কার্যকর করা হচ্ছে। জরুরি প্রয়োজনে বের হওয়া ব্যক্তিদের উদ্বুদ্ধ করা হচ্ছে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ