ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরে আগুনে পুড়ে নিঃস্ব পরিবার, প্রাণ গেল স্কুল ছাত্রের


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১৪-৩-২০২৩ দুপুর ২:৫৭
মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মিরাজ মোল্লা (১৩) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার(১৩ মার্চ) রাতে উপজেলার ১ নং গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটে। সে বাগবাড়িয়া গ্রামের ফয়জার মোল্লার ছেলে এবং চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
 
প্রতিবেশীরা জানান, সোমবার রাত ৮ টার দিকে ফয়জার মোল্লার গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। গোয়ালঘরে গরু বাঁচানোর জন্য মিরাজ এগিয়ে আসলে আগুন তাকে চারিদিক থেকে ঘিরে ধরে। এ সময় আগুনে পুড়ে তার মৃত্যু হয়। এছাড়া গোয়ালঘরে থাকা ১ টি গরু, ৬ টি ছাগল পুড়ে মারা যায়৷ পরে আগুন বসতঘরে লেগে ১ টি ব্যাটারী চালিত ভ্যান, বাইসাইকেল এবং ঘরে থাকা সকল আসবাবপত্র মুহূর্তের মধ্যে পুড়ে যায়।
 
প্রতিবেশীরা আরো জানান, ফয়জার মোল্লা সংসার খরচ চালানোর জন্য সে ঢাকাতে রিক্সা চালাই। বাড়িতে আসলে সে ভ্যান চালাতো।মর্মান্তিক এ সংবাদ পাওয়ার সাথে সাথে সোমবার রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লাসহ জনপ্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারের কাছে ছুটে যান। তাৎক্ষণিক সহযোগিতার করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
 
মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলী সাজ্জাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনে একটি ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী