জুড়ীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ
মৌলভীবাজারের জুড়ীতে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। উপজেলার গ্রামগঞ্জেও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় উপজেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগ দিন-রাত কাজ করে যাচ্ছে। সর্বশেষ গতকাল রোববার (২৫ জুলাই) ১২ জনের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তের হার ৬৭%।
স্থানীয়রা বলছেন, এখনই কঠোর পদক্ষেপ না নেয়া হলে শিগগিরই করোনার উচ্চঝুঁকিপূর্ণ উপজেলার তালিকায় যুক্ত হবে জুড়ী। বিশেষ করে মৌলভীবাজার জেলায় করোনা শনাক্তের জন্য পিসিআর ল্যাব না থাকায় নমুনা সংগ্রহ করে ফলাফল দিতে অনেক দেরি হচ্ছে। জেলায় পিসিআর ল্যাব না থাকায় সিলেট থেকে করোনা রিপোর্ট আসতে ৫-৭ দিন সময় লাগছে। ফলে করোনা পজিটিভ ব্যক্তি নিজের অজান্তে চারদিকে ঘুরে বেড়ানোর ফলে অন্যকে সহজেই সংক্রমিত করছেন।
জানা যায়, উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে জ্বর ও সর্দিজনিত রোগীর সংখ্যা। অনেকেই দীর্ঘদিন থেকে জ্বরে ভুগলেও ভয়ে করোনা টেস্ট করছেন না। ফলে দিন দিন উপজেলায় করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এ পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেলেও অনেকেই ইতোমধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাই উপজেলাবাসী এখনই সচেতন না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনার শুরু থেকে গতকাল রোববার পর্যন্ত উপজেলায় মোট করোনার স্যাম্পল দিয়েছিলেন ১২৪৯ জন। এরমধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৯৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২১৯ জন, বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৭২ জন এবং মোট মারা গেছেন ৫ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, উপজেলাজুড়ে করোনার সংক্রমণ রোধকল্পে আমরা উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানর পরামর্শক্রমে দিন-রাত কাজ করে যাচ্ছি। সবাই সচেতন থেকে নিয়মিত সাবান দিয়ে বারবার হাত ধৌত করলে ও মাস্ক ব্যবহার করলে করোনা সংক্রমণ অনেকটাই কমে আসবে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা সকাল থেকে রাত অবধি মানুষকে সচেতন করতে কাজ করছি।
এমএসএম / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
Link Copied