ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

সিবিএ নেতার কলেজ পড়ুয়া দুই ছেলেসহ সপরিবার মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১-৩-২০২৩ দুপুর ২:৪

দেশের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রামস্থ ষোলশহর বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. রফিকুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ভুয়া বিল ভাউছার বানিয়ে লক্ষ লক্ষ টাকা একটি সিন্ডিকেট ব্যাপক অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। অনিয়ম দুর্ণীতির বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছে সিবিএ নেতা মো. মুছাসহ অনেকে।

সম্প্রতি নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ায় পরিচালকের বিরুদ্ধে মুখ খোলেন প্রতিষ্ঠানের সিবিএ নেতারা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানের পরিচালক ড. রফিকুল হায়দারের নির্দেশে উক্ত প্রতিষ্ঠানের এক কর্মকর্তা মো. জহিরুল আলম বাদী হয়ে গত ১৭ মার্চ সিবিএ নেতা মো. মুছা ও তার দুই ছেলে কলেজে পড়ুয়া মো. তৌহিদ(২১), মো. তৌফিক(২৪)সহ তিন জনের নাম উল্লেখ করে মিথ্যা একটি মামলা করেন।

অভিযোগে দবি করেন গত ১৪ মার্চ সিবিএ নেতা মুছা নিয়োগ সংক্রান্ত একটি বিষয় নিয়ে নিয়োগ কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুর রহমানকে তার কক্ষে ঢুকে গালি গালাজ করে। গত ১৬ মার্চ একটি সভা ডাকার কথা উল্লেখ করা হলেও নামে মাত্র একটি মিটিং হয় এতে এ সংক্রান্ত কোন বিষয়ে আলোচনা হয়নি। একই দিন জহিরুল আলন নামের এক ব্যক্তিকে রাতে সিবিএ নেতা ও কলেজে পড়ুয়া দুই পুত্র মিলে মারধারের অভিযোগ করা হলেও স্থানীয়দের মতে কোন মারধরের ঘটনা ঘটেনি। পরিকল্পিতভাবে সিবিএ নেতা মো. মুছা ও তার কলেজে পড়ুয়া ছাত্রলীগ নেতাকে আসামি করা হয়েছে।

সিবিএ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার বিষয়টি চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। মামলা প্রত্যাহার করা না হলে পরিচালকসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব। অভিযোগের বিষয়ে জানার জন্য বাদী মো. জহুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি অভিযোগে যা লেখা হয়েছে তা সঠিক বলে দাবি করে বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয় এবং পরিচালকের বিষয়টি অভিযোগে আসার প্রসঙ্গে জানতে চাইলে মূলত ঘটনাটি এ কারণে হয়েছে বলে দাবি করেন।

পরিচালকের চাপে মামলা করা হয়েছে কিনা জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান।  সিবিএ নেতা মোহাম্মদ মুছা বলেন, বাংলাশে বন গবেষণা ইনস্টিটিউট এটা দেশের এক মাত্র গবেষণা প্রতিষ্ঠান, চট্টগ্রামসহ দেশের সম্পদ এটাতে অনিয়ম দুর্নীতি হবে আমরা বসে বসে দেখব এটা কখনো হতে দেয়া হবে না, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আমি ও আমার কলেজে পড়ুয়া দুই ছেলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, আমার রিপরাধ ছেলেকে জেলে দিয়ে নির্যাতন করেছে। দুর্নীতিবাজদের শাস্তি চাই অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের দ্রুত বদলী করে দেশের এ সম্পদকে রক্ষা করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দাবি জানান।

অভিযোগের বিষয়ে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দীন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা মানে উনি অভিযুক্ত বা অপরাধী এরকম না। ফাইনাল তদন্ত না হওয়া পর্যন্ত সত্য মিথ্যা বলা যাবে না, সিবিএ নেতার সাথে পরিচালকের অভ্যান্তরিন সমস্যা নিয়ে যদি এ ঘটনা ঘটে আমরা তদন্তে সেটা লিখব। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দার বলেন, স্টাফদের মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেটা পূর্বপরিকল্পিত, মামলাটাও পরিকল্পিত নাকি জানতে চাইলে অফিসে এসে বসে কথা বলতে হবে বলে তিনি জানায়। অফিসে বসে কথা বলা গেলে আরও অনেক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন বলে জানান। 

 

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব