ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আলোকিত মানুষ হতে লেখাপড়ার পাশাপাশি মানবিকতাও দরকার: সিটি মেয়র


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ১:৫২

লেখাপড়ার পাশাপাশি মানবিকতা, নৈতিক মূল্যবোধ ও মনুষ্যত্য অর্জন করতে না পারলে সত্যিকারের আলোকিত মানুষ হওয়া যায় না বলে মন্তব্য করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

গত মঙ্গলবার (২১ মার্চ) চসিক জামালখাঁন কুসুমকুমারী স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও এসএসসি’ ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই স্বাধীনতার মাস এই মাসটি দুটি কারণে গুরুত্বপূর্ণ। এ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন আবার এ মাসেই বঙ্গবন্ধুর শুভ জন্মদিন। মেয়র বলেন, স্বাধীনতা কারো দয়ায় বা হুইসেলে আসেনি, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা এ দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছি। এক সময় মেয়েরা শিক্ষা দিক্ষায় অনেক পিছিয়েছিল বঙ্গবন্ধু দেশে স্বাধীন করায় মেয়েরা এখন শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। তিনি ছাত্রীদের বাঙ্গালীর ইতিহাস, ঐতিহ্যে, শিক্ষিত হয়ে দেশ গঠনে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। 

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, স্কুল পরিচালনা কমিটির সদস্য সাবেক প্রধান শিক্ষক সুধীর কুমার রায়। এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা চম্পা মজুমদার, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে লাবিবা নুর এবং মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর ছাত্রী তুষিতা বড়ুয়া। 

এমএসএম / এমএসএম

নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন