সন্দ্বীপে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধন
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষে প্রথম দফায় ২০ মার্চ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।তারই অংশ হিসাবে বুধবার (২২মার্চ) সন্দ্বীপ পৌরসভায় টিসিবি পণ্য বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম।
সন্দ্বীপ পৌরসভায় মোট তিন হাজার পরিবারের মাঝে টিসিবির পন্য বিতরনের অংশ হিসাবে ২২ মার্চ বুধবার সকালে সন্দ্বীপ পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডে মোট পাঁচশত পরিবারের মাঝে এই টিসিবির পণ্য বিতরন করা হয়েছে।পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এই পণ্য বিতরন করা হবে।
এই কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে প্রায় আটশত টাকার পন্য বিতরন করা হচ্ছে মাত্র ৪৭০ টাকায়।পণ্য নিতে আসা কয়েজন নারী পুরুষ বলেন বাজারের প্রায় অর্ধেক দামে এই রমজান মাস উপলক্ষে যে পণ্য গুলো দেওয়া হচ্ছে তা খুবই প্রয়োজনীয় পণ্য। বিতরন কৃত পণ্যের মধ্যে রয়েছে প্রতিজনকে দুই লিটার সয়াবিন তৈল, ২ কেজি মুসরি ডাল, ১ কেজি ছোলা ও ১ কেজি চিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর মো. দিদার, মহব্বত বাঙ্গালী সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন আমরা অত্যান্ত সু-শৃঙ্খল ভাবে টিসিবির পণ্য বিতরন করছি। তা পেয়ে জনগন খুবই আনন্দিত। দ্রব্যমুল্যের উর্ধগতি রোধে মাননীয় প্রধান মন্ত্রীর এই পদক্ষেপের জন্য আমরা নেত্রীর কাছে কৃতজ্ঞ। এছাড়াও সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা এটি তদারকির জন্য ওনার প্রতিনিধি দিয়ে এ কার্যক্রম মনিটরিং করছেন। তাই মাননীয় সাংসদকেও আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড
চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার
সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম
সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি
ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ
লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি
"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"
রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি
রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই
শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন
Link Copied