ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় বিষ প্রয়োগে ধরা চিংড়ি জব্দ : আটক ৩


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৭-৭-২০২১ দুপুর ১০:৪৪
খুলনার কয়রায় সুন্দরবন থেকে অবৈধভাবে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ ধরার অপরাধে ৩ দুষ্কৃতকারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ কেজি চিংড়িসহ বহনকারী দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামের মো. খালিদ গাজী (২৯), মো. পলাশ ঢালী (২৫) ও আংটিহারা গ্রামের মো. মহাসিন আলী (২১)।
 
পুলিশ সূত্রে জানা গেছে, কয়রা থানার অফিসার্স ইনচার্জ মো. রবিউল হোসেনের নির্দেশনায় কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. টিপু সুলতানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার (২৬ জুলাই) সকাল ৬টায় কয়রা সদর ইউনিয়নের ঝিলেঘাটা গ্রামের জিয়াদের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
 
কয়রা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. রবিউল হোসেন বলেন, সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরা মাছ ধরে বাজারজাত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঝিলেঘাটা গ্রামের জিয়াদের মোড় এলাকা থেকে মাছ, মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। পরে আটককৃতদের উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালত আটককৃতদের মধ্যে খালিদ গাজীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. পালাশ ঢালী ও মহাসিন আলমকে ৫ হাজার টাকা করে জরিমান করে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার