ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে "রাফি স্মৃতি মহানগরী জুনিয়র ক্রিকেট লীগের উদ্বোধন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-৩-২০২৩ বিকাল ৬:১
একটি বিদেশি গণমাধ্যম লিখেছিলো,
"আবেগ ওখানে (বাংলাদেশে) নাকি ক্রিকেট চালায়! ওটাই ও পারের আসল ক্রিকেটীয় সিস্টেম।"
 
ভুল কিছু লিখেছেন কীনা-সেটার ব্যখ্যা দেবেন ক্রিকেট-বোদ্ধারা। তবে আমরা খুব ভালোভাবেই জানি, আমাদের কাছে ক্রিকেট একটি নির্ভেজাল আবেগের নাম। হ্যাঁ, আমাদের একটা বিকেএসপি আছে। যেখানে ক্রিকেটের সঙ্গে ক্রিকেটারদের পড়াশোনাটাও সমান গুরুত্বে চালানো হয়। কিন্তু এটাই আমাদের ক্রিকেটার তোলার প্রথম ও শেষ সিস্টেম নয়। তাহলে আর আমরা আমাদের মুস্তাফিজুর রহমানকে পেতাম কীভাবে! তাই আমাদের আবেগ, মফস্বলি ক্রিকেট ম্যাচ আর ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব অগ্রাহ্য করার কোন সুযোগই নেই। আর সেই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এমনই একটি আয়োজন হলো "রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৩"।
বৃহস্পতিবার  (২৩ মার্চ) সকাল ১১ টায় সিএমপি'র দামপাড়া পুলিশ লাইন্স মাঠে 'চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা' কর্তৃক আয়োজন করা হয় এই ক্রিকেট লীগের। যার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিএমপি কমিশনার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি কৃষ্ণপদ রায়।
 
 সূচনা বক্তব্য প্রদান করেনচট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও উপ পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ। আরো উপস্থিত ছিলেন এডিশনাল কমিশনার (অর্থ ও প্রশাসন) এম এ মাসুদ ও এডিশনাল কমিশনার (ক্রাইম এন্ড অপস) আ স ম মাহাতাব উদ্দীনসহ সিএমপি'র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
 
এছাড়াও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার পক্ষে উপস্থিত ছিলেনসাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, ও ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক  ফরিদ আহাম্মদ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।

এমএসএম / এমএসএম

নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন