ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সন্দ্বীপে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৩-২০২৩ বিকাল ৫:৫৩
সন্দ্বীপে অসহায়, গরীব,দুঃস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে আলহাজ্ব মাষ্টার এ ওয়াই এম ছায়েদুল হক ফাউন্ডেশন কর্তৃক মাহে রমজান উপলক্ষে ১৬০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। 
 
ইউএসএ প্রবাসী ও আব্দুল্যা তৈয়বুন দারুস সালাম ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন রানার পৃষ্ঠপোষকতায় ও মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম এর তত্বাবধানে এ ইফতার সামগ্রী বিতরন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। 
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন। ফাউন্ডেশনের সাধারন সম্পাদক বিশিষ্ট কবি ও গীতিকার শামসুল আহসান খোকন এর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি পুর্ব সন্দ্বীপ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নিজাম উদ্দিন, ফাউন্ডেশনের সমাজ কল্যান সম্পাদক ও মালেক মুন্সী বাজার কমিটির সভাপতি ডাঃ মোঃ জামসেদ উদ্দিন, ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আব্দুর রহিম সওদাগর, সহ-অর্থ সম্পাদক সাজিদুল করিম তুহিন,নির্বাহী সদস্য আব্দুল্যা তৈয়বুন দারুস সালাম ক্যাডেট মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
 
ইফতার সামগ্রী বিতরনের পুর্বে মাষ্টার ছায়েদুল হক সহ  ফাউন্ডেশনের সাথে জড়িতদের জন্য দোয়া ও মিলাদ  পরিচালনা করা হয়। সভায় প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা বলেন মাষ্টার ছায়েদুল হক ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তিনি এলাকায় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করে সুন্দর সমাজ বিনির্মান ও শিক্ষার আলোকবর্তিকা জ্বালিয়েছেন। ওনার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন অনেক বছর ধরে  শিক্ষা, স্বাস্থ্য,বনায়ন,ক্রীড়া চর্চা ও সাহিত্য সংস্কৃতিতে  বিকাশে অবদান রেখে যাচ্ছে।আমরা ওনার মতো গুণী জনের আত্মার মাগফেরাত কামনা সহ ওনার পরিবারের সবার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করছি।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ