বোয়ালমারীতে চোরাই গরু কেনার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
জেনেশুনে চোরাই গরু কিনলেন সাবেক এক ইউপি চেয়ারম্যান। যদিও তিনি না জেনে কিনেছেন বলে দাবি করেছেন। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে।
জানা যায়, দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের পাঁচু শেখের ছেলে আলমগীর শেখ গত ২১ মার্চ গভীর রাতে একটি বিদেশি জাতের উৎকৃষ্ট গাভিন গরু নিজ বাড়িতে আনেন। আলমগীর শেখ পেশায় একজন কসাই। গভীর রাতে গাভিন গরু নিয়ে আসায় এলাকাবাসীর সন্দেহ হয়। কোথা থেকে কার নিকট থেকে গরুটি কিনেছে জানতে চাইলে আলমগীর কোন সদুত্তর দিতে পারে না। এ সময় এলাকাবাসী গরু ক্রয়ের রসিদ দেখাতে বললে আলমগীর নিশ্চুপ থাকেন। এনিয়ে এলাকায় হৈচৈ শুরু হলে এলাকাবাসী আলমগীরকে ওই গরু কারো নিকট বিক্রি অথবা হস্তান্তর করতে নিষেধ করেন। কিন্তু গরুটি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামীম মোল্যা পরদিন সকালে আলমগীর শেখের নিকট থেকে গরুটি কিনে নিজ বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ।
এ ব্যাপারে মো. শামীম মোল্যা বলেন, 'আমি ১ লাখ ৯ হাজার টাকায় গরুটি কিনেছি। নগদ দিয়েছি ৫০ হাজার টাকা। আমি জানি না গরুটি চোরাই কি-না'
এ ব্যাপারে কসাই আলমগীর শেখের বক্তব্য জানতে বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানান ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
চোরাই গরুর খবর পেয়ে বোয়ালমারী থানাধীন সাতৈর ইউনিয়নের জয়নগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক সুব্রত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে জয়নগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক সুব্রত কুমার বলেন, 'ওসি স্যারের নির্দেশে শামীম মোল্যা সাহেবকে বলেছি যার কাছ থেকে গরু কিনেছেন তাকে আনতে। যতদিন গরুর মালিককে পাওয়া না যায়, ততদিন গরুটি তার (শামীম মোল্যা) হেফাজতে রাখতে বলেছি।'
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied