ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

যেকোন মূল্যে ক্ষমতা চায় বিএনপি-জামায়াত :আ.জ.ম.নাছির


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৩-২০২৩ রাত ৮:১২

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বিএনপি জামায়াতের নেতারা মানব সেবা নিয়ে সুন্দর সুন্দর কথা বললেও বাস্তবে তারা মানুষের কাছে নেই। মানুষের কোন ধরণের সেবায় তাদের টিকি খুঁজে পাওয়া যায় না। এই পবিত্র রমজান মাসেও তাদের আন্দোলন কর্মসূচি থাকবে। কিন্তু সেই আন্দোলন কর্মসূচি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার। তারা যেকোন মূল্যে ক্ষমতা চায়। ক্ষমতা ছাড়া তারা এখন আর কিছু চোখে দেখছে না। ক্ষমতার জন্য তারা আবার আন্তর্জাতিক চক্রান্তকারীদের সাথে গোপন সাক্ষাতের চেষ্টা চালাচ্ছে বলে জানা যাচ্ছে। ক্ষমতায় যেতে হলে নির্বাচন ছাড়া আর কোন পথ তাদের সামনে খোলা নেই।      বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ যুবলীগ নেতা প্রকৌশলী এম মহিউদ্দিনের উদ্যোগে নগরীর পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এলাকার দুই শতাধিক রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। পবিত্র রমজানের প্রথম দিন শুক্রবার ২৪ মার্চ বিকালে পলিটেকনিক্যাল ইন্সটিটিউট মোড় চত্বরে এই ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে নগর যুবলীগ নেতা মোশাররফ হোসেন,ইকবাল হাসান জুয়েল, মো. বেলাল উদ্দিন, মহিনউদ্দিন তুষার, সোহাব মিয়া, জাহাঙ্গীর আলম, শাহাদাত হোসেন, আলী আজমল, মনিরুল হক মনির, ইমন সরকার, শেখ ফজলে রাব্বি, ইকরামুল কবির সুমন, কাম্বার হোসেন রকিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান