বিদ্যানন্দ নামের সাথে আনন্দের সম্পর্ক আছে: সিএমপি কমিশনার
আনন্দ যত ভাগাভাগি করবেন তত বেড়ে যায়, দুঃখ যত ভাগাভাগি করবেন তত কমে যায়। বিদ্যানন্দের নামের সাথে আনন্দের একটি সম্পর্ক আছে এবং এই আনন্দটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।
চট্টগ্রামের সিআরবিতে শুক্রবার (২৪ মার্চ) রমজানের প্রথম দিনে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের(সিএমপি) যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার আয়োজনে উপস্থিত থেকে এসব কথা বলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।
তিনি আরও বলেন,আমাদের সব মানুষ সমান নয়,অনেকে কষ্টে আছেন দুঃখে আছেন। তাই বিদ্যানন্দের এই মহান উদ্যোগে আমরা সবসময় অনুপ্রাণিত এবং আমরাও মানুষের জন্য কাজ করি বিদ্যানন্দের সাথে। তারা যে টার্গেট নিয়ে কাজ করে সেখানেও আমরা যুক্ত থেকেছি। তাদের সাথে কাজ করে আমরা পেশাগত কাজেও অনুপ্রেরণা পাচ্ছি।
ইফতার শুরুর অপেক্ষায় আছেন ৭২ বছর বয়সী রিজিয়া বেগম, কোনো ছেলে সন্তান না থাকায় মেয়ের ঘরেই পার করছেন শেষ জীবন। মেয়ের স্বামী মারা যাওয়ার পর থেকে খেয়ে না খেয়ে দিন পার করছেন রিজিয়া। তার মুখে বিদ্যানন্দের প্রশংসা যেন থামছেই না। তিনি বলেন, গতবছরও এখানে ইফতার করেছি তাই এবছরও আশা করেছিলাম এবং অনেক খাবার খেতে দিয়েছে তারা।
এছাড়াও শিশু থেকে বৃদ্ধসহ নানা বয়সী মানুষের উপস্থিতিতে তৈরি হয়েছিলো উৎসব মুখর পরিবেশের।
এসময় বিদ্যানন্দের হয়ে দ্বায়িত্বরত সেচ্ছাসেবক মোহাম্মদ জুবাইদুর রশিদ সকালের সময়কে বলেন,
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে যৌথভাবে চলছে আমাদের এই আয়োজন। আজকে আমাদের লক্ষ্য ১২ শ জনের জন্য ইফতার আয়োজন । ৮০০ জনকে বসিয়ে ও ৪০০ জনের জন্য বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ ইফতারের বিতরণ হয়েছে । রমজান উপলক্ষে আমাদের এবারের শ্লোগান- "সবাই মিলে বাংলাদেশ" । ধনী গরীবের বৈষম্য দূর করে সবাইকে এক সারিতে আনাই আমাদের লক্ষ্য। আজকের নানা কর্মকাণ্ডে যুক্ত আছেন ৫০ জন সেচ্ছাসেবক। গতবছর থেকে চলছে আমাদের এই আয়োজন।
এমএসএম / এমএসএম
নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড
চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার
সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম
সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি
ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ
লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি
"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"
রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি
রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই
শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন
Link Copied