ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বোয়ালমারীতে আওয়ালীগ নেতার ভাইয়ের বাড়ি থেকে তিনটি চোরাই মটর সাইকেল উদ্ধার


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২৬-৩-২০২৩ দুপুর ২:৫৯
ফরিদপুরের বোয়ালমারীতে আ'লীগ নেতা, সাবেক ইউপি মেম্বারের ভাইয়ের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তিনটি চোরাই মোটরসাইকেল এবং বিভিন্ন মোটরসাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করেছে। এছাড়া আরো একটি মোটরসাইকেল জনৈক সাংবাদিকের সহায়তায় একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় ওই ইউপি মেম্বার এবং তার ভাইসহ তিনজনে অপর তিনটি চোরাই মোটরসাইকেল নিয়ে সটকে পড়েছেন বলে জানা গেছে। 
থানা ও বিভিন্ন সূত্রে জানা যায়, মধুখালি উপজেলার বাগাট ইউনিয়নের উলুকান্দা-ঘোপঘাট গ্রামের বিপ্লব কুমার দে'র চুরি যাওয়া একটি মোটরসাইকেল বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের শহিদুল ব্যবহার করছেন বলে বিপ্লব জানতে পারেন। শহিদুল ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির একজন তালিকাভূক্ত ইলেকট্রিশিয়ান এবং নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক। শনিবার (২৫ মার্চ) দুপুরে জনৈক ব্যক্তি শহিদুলকে ফোনে তার অবস্থান জানতে চাইলে তিনি নতুন বাসস্ট্যান্ডের নিকটের একটি গ্যারেজে যেতে বলেন। এ সময় শহিদুলের নিকট বিপ্লবের চুরি যাওয়া মোটরসাইকেলটি পাওয়া যায়। মোটরসাইকেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান মোটরসাইকেলটি অমৃতনগর গ্রামের সাবেক ইউপি মেম্বার মফিজুর রহমানের নিকট থেকে তিনি নিয়েছেন। মফিজুর বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
বিষয়টি চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক বিপ্লব বৈদ্য সাথে সাথেই বোয়ালমারী থানা পুলিশকে জানান। বোয়ালমারী থানা পুলিশের একটি টিম মফিজুর রহমান এবং তার ভাই সোহেলের বাড়ি তল্লাশি করে। এ সময় সোহেলের বাড়ি থেকে ৩টি চোরাই মোটরসাইকেল এবং মোটরসাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাবেক মেম্বার মফিজুর রহমান, তার ভাই সোহেল এবং একই গ্রামের শহিদুল আরো তিনটি চোরাই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. শফিউদ্দিন জানান।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান মোবাইলে বলেন, মোটরসাইকেলগুলো আমার কিংবা আমার ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়নি। ওগুলো পার্শ্ববর্তী মোস্তাক, লিটনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। 
এ ব্যাপারে বোয়ালমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শফিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আ. লতিফ মণ্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গুনবহা ইউনিয়নের সাবেক মেম্বার মফিজুর রহমানের ভাই সোহেলের বাড়ি থেকে ৩টি চোরাই মোটরসাইকেল এবং কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। অপরটি একটি গ্যারেজে থেকে উদ্ধার করা হয়েছে। মফিজুর, সোহেল, শহিদুল পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিনটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। তিনি আরো বলেন, সাবেক মেম্বার মফিজুর রহমান গাড়ি চোর চক্রের মূল হোতা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। যাদের বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তাদের আটকের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ

টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনি

আজ মনপুরায় যুব সমাবেশে আসছেন এমপি নুরুল ইসলাম নয়ন

নড়াইলে সিনজেনটার পরিবেশক হিসেবে সুফিয়া এন্টারপ্রাইজের যাত্রা শুরু