শ্রীপুরে আলহাজ্ব শেখ হত্যা মামলার প্রধান আসামিসহ আটক- ২
মাগুরার শ্রীপুরের চর গোয়ালপাড়া স্কুল মাঠে ক্রিকেট খেলা খেলাকে কেন্দ্র করে হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় আসামীদের শনাক্ত করতে সক্ষম হয়। এরপর সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মামলার মুল আসামি আরিফল ইসলাম পরশ ও আরেক আসামি সুরুজ খানকে আত্মীয় বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে আসামিরা শ্রীপুর থানার হেফাজতে রয়েছে। তাদেরকে বিচারের নিমিত্তে আদালতের প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত ১৩ মার্চ বিকালে চর গোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ক্রিকেট খেলার সময় বাক-বিতন্ডের জেড়ে আসামী আরিফুল ইসলাম পরশ (১৮), নিহত মোঃ আলহাজ্ব শেখ (১৭) কে মারপিট করলে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা নবীর আলী শেখ বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযুক্ত ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলো মোঃ পরশ খাঁন (১৮), পিং- মোঃ সুরজ খাঁন, ২. মোঃ জামাল উদ্দিন খান (৫৫), পিং- মৃত, আদেল উদ্দিন খান মোঃ জামিরুল খাঁন (৫৭), পিং- মৃত আদল উদ্দিন খান, ৪। মোঃ সুরুজ খান (৪৪), পিং- মোঃ আমিরুল খান। আসামীরা সবাই চর গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ