ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শরীয়তপুরে চাষ হচ্ছে সুপার ফুড খ্যাত চিয়াসীড


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-৩-২০২৩ বিকাল ৫:৫১

উন্নত বিশ্বে চিয়া সীড বিশেষ সুপার ফুড হিসেবে পরিচিত। কিন্তু এ ফসলটি বাংলাদেশে অনেকটাই অপরিচিত । উচ্চমূল্যের ফসলটি এবার চাষাবাদ হয়েছে শরীয়তপুরে। জেলার গোসাইরহাট ও জাজিরা উপজেলায় পরীক্ষামূলক চাষে সফলতাও পেয়েছেন কৃষক। চিয়াসীড কৃষক পর্যায় থেকে বিক্রি হচ্ছে ৮শ থেকে ১হাজার টাকা কেজি দরে। আবাদ খরচ কম আর লাভ বেশি হওয়ায় এ ফসল আবাদে আগ্রহ বাড়ছে কৃষকের।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার পূর্ব কোদালপুর গ্রামের শিক্ষিত বেকার ইমরান হোসেন। সমাজকর্মে স্নাতকোত্তর পাস করে চাকরির জন্য ঘুরেছেন দ্বারে দ্বারে। বেকারত্বের অভিশাপ থেকে বাঁচতে গ্রামে এসে চাষাবাদ শুরু করেন মেক্সিকান উচ্চ মূল্যের ফসল চিয়াসীড। নিজেদের ৩৬ শতক জমিতে চাষ করে সফলও হোন তিনি। অন্য ফসলের চেয়ে খরচ অনেক কম কিন্তু ঔষধীগুণ সমৃদ্ধ এই ফসলটি বিক্রি করে লাখ টাকার স্বপ্ন এখন ইমরানের। সঠিক প্রশিক্ষণ পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে বলে মনে করেন তিনি।
ইমরান হোসেন বলেন, 'ইউটিউবে চিয়াসীড সম্পর্কে জানার পর পরীক্ষামূলকভাবে ৩৬ শতাংশ জমিতে চাষ করেছি। কিন্তু উপজেলা কৃষি কর্মকর্তাদের চিয়াসীড সম্পর্কে তেমন ধারণা না থাকায় তারা সঠিক পরামর্শ দিতে পারেন নি। সরকার যদি আমাদের সঠিক প্রশিক্ষণ দেয় এবং সুদমুক্ত কৃষিঋণ দেয় তবে আমরা চিয়াসীড চাষ করে অনেক লাভবান হতে পারবো।'
তিনি আরো বলেন, '৩৬ শতাংশ জমিতে চিয়া বীজ বোনা থেকে শুরু করে চিয়াসীড ঘরে তোলা পর্যন্ত ২০ হাজার টাকা খরচ হয়েছে। এতে ২০০ কেজি চিয়াসীড পেয়েছি। যার বর্তমান পাইকারি বাজার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকারও বেশি।'

ইমরানের মতো জাজিরা  উপজেলার সেনেরচরে চাষাবাদ হয়েছে এই ফসলটি। উপজেলা কৃষি অফিস থেকে সংগৃহিত চিয়া বীজ চাষ করা হয় ৩ শতক জমিতে। সার, সেচ আর কীটনাশাক খরচ নেই বললেই চলে। কিন্তু ফলন হয়েছে ভালো। চাষাবাদ খরচ কম এবং বাজার মূল্য বেশি থাকায় স্থানীয় কৃষকদের মাঝে বেশ সাড়া পড়েছে। প্রতিদিনই দূর দুরান্ত থেকে আসছেন কৃষক। নতুন এই ফসল চাষে তাদের আগ্রহ দেখা গিয়েছে।

জাজিরার উপ সহকারি কৃষি কর্মকর্তা (সেনেরচর) নজরুল ইসলাম বলেন, 'পদ্মা মেঘনা বিধৌত শরীয়তপুরের মাটি এবং আবহাওয়া চিয়া চাষের জন্য বেশ উপযোগী। নতুন ফসল হিসেবে এ অঞ্চলে চিয়া শস্যের অনেক সম্ভাবনা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের  সব ধরনের সহযোগীতা করা হবে।'

জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, 'বাজারে এ শস্যের দাম বেশি। চাষীদের মাঝে আগ্রহ সৃষ্টি হলে কৃষক যেমন লাভবান হবেন তেমনি কোটি কোটি টাকা ব্যয়ে চিয়া শস্যের আমদানি নির্ভরতা কমে আসবে।'

মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদ ডা. শাহিনুর নাজিয়া বলেন, 'চিয়াতে রয়েছে প্রচুর পরিমাণে অমেগা থ্রি, ফ্যাটি এ্যাসিড। এ শস্য দানা ওজন কমানো, ডায়বিটিসের ঝুঁকি মোকাবেলা ও পুষ্টি নিরাপত্তাসহ মানবদেহের জন্য উপকারি।'

এমএসএম / এমএসএম

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত