চট্টগ্রামে সাংবাদিক লাবলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক এবং ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করেছে দাবী করে, দৈনিক যুগান্তরের প্রতিবেদক মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা করেছেন হেলাল আকবর চৌধুরী বাবর ।
দৈনিক যুগান্তরের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বাবরকে ‘দখলবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গডফাদার’ হিসেবে সম্বোধন করে সংবাদ প্রচার ও প্রকাশ করে মানহানি করায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫, ২৬ ও ২৯ ধারায় মামলাটি করা হয়। ওই সংবাদটি আসামির ফেইসবুক আইডি থেকে শেয়ার করেও মানহানি করা হয়েছে বলে অভিযোগ আনা হয়।
মামলা সূত্রে জানা যায়, বাদী বাবর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক। চট্টগ্রাম মহা নগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সদস্য ও ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, ১৩ মার্চ রাত ১২টা ১০ মিনিটে দৈনিক যুগান্তরের অনলাইন ভার্সনে ‘দুবাই ফেরত শাহ আলম সিন্ডিকেটের হাতে জিম্মি রেল’ শিরোনামের সংবাদটি প্রকাশিত হয়।
পরদিন ১৪ মার্চ প্রতিবেদক লাবলুর ফেইসবুক পেইজ থেকে একই সংবাদ শেয়ার করা হয় জানিয়ে এজাহারে বলা হয়, “প্রকাশিত সংবাদে অভিযোগকারীকে (বাদী) ‘কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্রদাতা, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের গডফাদার’ হিসেবে দাবি করা হয়। অথচ অভিযোগকারীর (বাবর) নামে বাংলাদেশের কোনো আদালতে কোনো ফৌজদারি মামলা কিংবা অভিযোগ পর্যন্ত নেই।”
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট সৌরভ সিদ্দিক দৈনিক সকালের সময়কে বলেন, যুবলীগ নেতা বাবরের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য যুগান্তরের অনলাইনে ও নিজের ব্যাক্তিগত ফেইসবুক প্রোফাইলে প্রকাশ করেন সাংবাদিক মাহবুব আলম বাবলু। যার ফলে আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে ওনার বিরুদ্ধে মামলা করেছি । মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেররিজমকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী শুনানির ( ২৫ মে ২০২৩ ইং ) আগে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
Link Copied