চট্টগ্রাম ষোল শহরে জুয়ার জমজমাট আসর
চট্টগ্রাম ষোলশহর রেল ষ্টেশনে চলছে জুয়ার রমরমা আসর। সন্ধ্যা নামলেই রেল ষ্টেশনের পেছনে কলোনিগুলোতে যাতায়াত বাড়ে শহরের জুয়ায় আসক্ত মানুষের।
খবর নিয়ে জানা যায় , প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অন্তত ২০ লাখ টাকার লেনদেন হয় এখানে। এলাকাবাসীর অভিযোগ পাঁচলাইশ থানার ক্যাশিয়ার পরিচয়ে জুয়ার আসর পরিচালনা করেন আব্দুল কুদ্দুস নামে ব্যাক্তি।
আব্দুল কুদ্দুস এর ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় তিনি আপে পুলিশ কনেষ্টেবল পদে বাংলাদেশ পুলিশ বিভাগে চাকরি করতেন । তিনি বর্তমানে বহিস্কৃত হলেও পাঁশলাইশ থানার ক্রাশিয়ার পরিচয়ে এইসব জুয়ার আসরেরর নেত্র্ত্ব দিচ্ছেন। ষোলশহর রেল ষ্টেশন এখন শুধু জুয়ার আসরেই সীমাবদ্ধ নেই, মাদকের প্রকাশ্যে অখাড়ায় পরিনত করেছেন এই ক্যাশিয়ারখ্যাত আব্দুল কুদ্দুস।
সরোজমিন অনুসন্ধানে গিয়ে দেখা যায় , রেল ষ্টেশনের পেছনে বস্তি কলোনীর মুখে পাহারাদার বসিয়ে পরিচালনা করছেন জুয়ার আসর।
কুদ্দুসের অধীনে কাজ করে সাগর (৩০) । তিনি বলেন ভিতরে যাওয়ার দরকার নাই আমার সাথে কথা বলেন, আমি এখন এই খেলার দায়িত্বে আছি। সাগর জানান প্রতিদিন পাঁশলাইশ থানায় যা দেওয়ার কথা তা চলে য়ায় । আপনাদেও প্রতি সপ্তাহে নিয়মিত টাকা পাঠিয়ে দেয়া হবে।
সাগরের বস কে জানতে চাইলে তিনি নাম প্রকাশ করেননি , বলেছেন আমি সব পরিচালনা করি। সাগর তার বসকে বারবার কল দিচ্ছিলেন নাম্বার মিলিয়ে দেখা যায় উক্ত মোবাইল ফোনের নাম্বার সেই বহিস্কৃত ক্যাশিয়ার আব্দুল কুদ্দুসের।
পাঁচলাইশ থানায় খোঁজ নিয়ে জানা যায় আব্দুল কুদ্দুস নামে কোন ব্যাক্তি ক্যাশিয়ার হিসেবে দায়িত্বে নাই । পাঁচলাইশ থানার অফিসার ইনর্চাজ নাজিম উদ্দিন জানান, এই কুদ্দুস কে ? আমরা এই নামে কাউকে চিনিনা, অভিযোগ পেলে ওর রিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল কুদ্দুস নামে পাঁচলাইশ থানায় কেউ নাই।’
আব্দুল ক্দ্দুুসের নাম্বারে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন আমি জুয়ার ব্যাপারে কিছুই জানিনা , আমি ২০১৩ সাল থেকে চাকরী ছেড়ে দিয়েছি। আমার বিরুদ্ধে নিউজ করার আগে আপনারা তদন্ত করে সত্যটা জানাবেন বলে ফোন কেটে দেন । কযেকবার ফোন করা হলে তিনি
কথা বলতে অপারগতা প্রকাশ করেন। জুযার আসর চলার কারণে ষোলশহর রেল ষ্টেশন এলাকার বাসিন্দারা ভয়ে ভয়ে থঅকেন বলে জানিয়েছেন , কুদ্দুসের বাহীনিকে কিছু বললে তারা চুপ করে থাকতে শাশিয়ে যায় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন গৃহিনী। এলাকাবাসি এই জুযার আসর ব্যাপারে বলেন , তাদের হাত অনেক লম্বা কেউ প্রতিবাদ করবেনা , প্রতিবাদ করলে কুদ্দুস মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার