সন্দ্বীপে যুব কমিটির উদ্যোগে বাসন্তী পূজা অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলার সন্দ্বীপে সার্বজনীন শ্রীশ্রী সিদ্বেশ্বরী কালি মন্দির যুব কমিটির উদ্যোগে শ্রী শ্রী বাসন্তী পূজা ২০২৩ সম্পন্ন হয়েছে। সন্দ্বীপ পৌরসভা ৯ নং ওয়ার্ডের বড় ঠাকুর বাড়িতে অনুষ্ঠিত পুজার সমাপ্তি ঘটেছে ৩১ মার্চ দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। পূজার প্রথম দিনে সন্দ্বীপের বিভিন্ন গীতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে গীতাপাঠ ও ভজনগীতি প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। প্রতিযোগিতায় বিচারক ছিলেন মাস্টার রণজিৎ শীল, মাস্টার গৌতম চন্দ্র শীল, প্রভাষক অমিত রায় ও সংগীত শিল্পী কানাই দেব শুভ।
৩০ মার্চ সন্ধ্যায় নবমী পুজার দিন প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম। এ সময় এক সংক্ষিপ্ত সভায় তিনি বক্তব্য প্রদান করেন। সভায় সভাপতি ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার রতন ব্যানার্জী। সঞ্চালনা করেন বাসন্তী পুজা উদযাপন কমিটির সভাপতি মাষ্টার সুভাষ চন্দ্র দাস। এ সময় সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয়ের কোষাধ্যক্ষ মাষ্টার অরুন চন্দ্র দে,বাসন্তী পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক টিটু সোম, কাজল গাঙ্গুলী, উজ্জল গাঙ্গুলী সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে রাষ্ট্রীয় দৃষ্টিকোন থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সবাই এক ও অভিন্ন। তাই সবাই নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা রাখার পাশাপাশি অন্যের ধর্ম চর্চার প্রতি সহনশীলতা প্রদর্শন করে সহযোগিতা করতে হবে।আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি। মত ও পথ ভিন্ন হলেও সবাই পরকালে বিশ্বাসী। সে বিশ্বাস থেকে সবাই ভালো কাজ করতে হবে। মানবিকতা বোধে উজ্জীবিত হয়ে সবাই ভালো কাজ করে দেশ ও পৃথিবীকে এগিয়ে নিতে হবে। আমরা সন্দ্বীপের জনগন বরাবরই একে অপরের পুজা ও ঈদের আনন্দ উপভোগ করেছি। তাই কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি। এছাড়াও তিনি উক্ত মন্দিরের অবকাঠামোগত উন্নয়নে এমপি মাহফুজুর রহমান মিতার সহযোগিতায় ঢেলে সাজানোর আশ্বাস প্রদান করেন।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
Link Copied