চট্টগ্রামে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি চেয়ে ছাত্র ইউনিয়নের মানববন্ধন
চট্টগ্রামে প্রথম আলোর ফটো সাংবাদিক শামসুজ্জামান শামস এর নিঃশর্ত মুক্তি, শিশু ধর্ষণ ও হত্যার বিচার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,পাহাড়তলী থানার উদ্যেগে শুক্রবার (৩১ মার্চ) সকালে নগরীর সাগরিকা বিটাক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অনতিবিলম্বে শামসের নিঃশর্ত মুক্তি ও পাহাড়তলীতে শিশু আইনী হত্যার বিচারের দাবি জানানো হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,পাহাড়তলী থানা শাখার সভাপতি নিশান রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভ দেবনাথের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন,পাহাড়তলী থানা শাখার সাংগঠনিক সম্পাদক বর্ষা দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক দূর্বার দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স দাশ, সদস্য সুমন রহমান ও শ্রমিকনেতা নুরুচ্ছফা ভূঁইয়া।
অনতিবিলম্বে সাংবাদিক শামসের নিঃশর্ত মুক্তি চেয়ে এসময় বক্তারা বলেন, একজন সন্ত্রাসীকে যেভাবে তুলে নেয়া হয়, সেই একইভাবে একজন সাংবাদিককেও তুলে নেয়া হল। এটি স্বাধীন গণমাধ্যম পরিপন্থী এবং একইসঙ্গে অত্যন্ত ন্যক্কারজনক একটি উদাহরণ। ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকেই এটার ব্যবহার, ধারা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকার এই কালো আইন প্রণয়ন করে মানুষের মধ্যে ভয়-ভীতি তৈরি করার চেষ্টা করছে। আমরা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক শামসের নিঃশর্ত মুক্তি চাই।
শিশু আইনী হত্যয় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তারা আরো বলেন, কি ধরনের বিকৃত মানসিকতার হলে মাত্র ১০ বছরের একটি শিশুকে ধর্ষণ করে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা যায়? এ বর্বরতা কোনভাবেই মেনে নেয়া যায় না। সম্প্রতি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। অভিভাবকরা তাদের নিষ্পাপ সন্তানদের নিয়ে দুঃচিন্তায় দিন কাটাচ্ছে। সারাদেশে বিচারের জন্য ধর্ষণ ও নারী নির্যাতনের দেড় লক্ষাধিক মামলা ঝুলে আছে। এসব মামলার বিচার চলছে ঢিলেঢালাভাবে। বছরে নিষ্পত্তি হচ্ছে মাত্র ৩ দশমিক ৬৬ শতাংশ মামলা। আর সাজা পাচ্ছে হাজারে মাত্র ৪ জন আসামী। এধরনের বিকৃত মানসিকতার নরপিশাচদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে, কোনভাবেই শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব নয়।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
Link Copied