ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে তিন ফসলী জমিতে কার্বন ফ্যাক্টারী নির্মাণের চেষ্টা অব্যাহত দ্বিতীয় দফায় এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৩১-৩-২০২৩ বিকাল ৭:৫১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ঐতিহাসিক ভোতনের মাঠে তিন ফসলী জমিতে কার্বন ফ্যাক্টারী নির্মাণের চেষ্টা অব্যাহত রাখার প্রতিবাদে দ্বিতীয় দফায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছেন  এলাকাবাসী। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে স্থানীয় সাতৈর বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একই ইস্যুতে একই স্থানে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন তারা। বোয়ালমারী উপজেলা যুবলীগের সদস্য, সাতৈর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি,তরুণ সমাজ সেবক সৈয়দ মোঃখায়রুল ইসলামের সভাপতিত্বে উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে  শিক্ষক সৈয়দ আশরাফুল  আযম মুকুল,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃনাছির মাতুব্বার,সাবেক ইউপি সদস্য আঃ আলীম, ডাঃ নাজমুল হোসেন রাজু, ব্যবসায়ী ফকির মোঃ শাহজাহান,মোঃ কাঞ্চন শেখ,ব্যবসায়ী ফকির মোঃ নাসিম,সৈয়দ রবিউল ইসলাম,  মোঃ আমজাদ হোসাইন ও সুজন ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন। মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা সড়কের উপর এই কর্মসূচিতে মোহনপুর,শিবানন্দপুর,প্রেমতারা,কেরশাইল,জয়নগর,মহিশালা,পাটিতাপাড়া,সাতৈর,কামারহাটি সহ আরো কয়েকটি গ্রামের কয়েকশত মানুষ অংশ গ্রহণ করেন। সমাবেশে  বক্তারা বলেন,প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কৃষি জমিতে শিল্পকারখানা নির্মাণ নিষিদ্ধ। অথচ সরকারি এ নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ভোতনের মাঠে বিপুল পরিমাণ তিন ফসলী কৃষি জমি ধ্বংস করে ঘনবসতি পূর্ণ এলাকায় কার্বন ফ্যাক্টারী নির্মাণের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ফসলী জমিতে কার্বন ফ্যাক্টারী নির্মাণের অনুমতি কিভাবে মেলে তা আমাদের বোধগম্য নয়। এক্ষেত্রে নিশ্চই কোন দুষ্ট চক্রের হাত আছে। বক্তারা বলেন, কার্বন ফ্যাক্টারী মানেই মৃত্যুফাঁদ। এই প্রকল্প সফল হলে এ এলাকার মানুষের অস্তিত্ব বিপন্ন হবে। কৃষি ও পরিবেশ বিপর্যস্ত হবে। তাই জীবন রক্ষার তাগিদে যে কোন মূল্যে ঐ কার্বন ফ্যাক্টারী নির্মাণের চেষ্টা আমরা প্রতিহত করবো। ইতিপূর্বে আমরা মানববন্ধন করেছি। আজ বিক্ষোভ সমাবেশ করছি। কিন্তু  উদ্যোক্তা কর্তৃপক্ষের টনক নড়েনি। তারা জনগণের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভিতরে ভিতরে সকল তোড়জোড় চালিয়ে যাচ্ছে। আজকের কর্মসূচির পরও যদি উদ্যোক্তা মহল পিছপা না হয় তাহলে আরো বড় ওষুধ প্রয়োগ করা হবে। সোজা আঙুলে কাজ না হলে আমরা আঙুল বাকা করতে বাধ্য হবো।প্রোজনে জীবন বাজি রেখে আমরা প্রত্যক্ষ প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার