চট্টগ্রাম মহানগর মহিলা দলে বারবার পদ বঞ্চিত
চট্টগ্রাম মহানগর মহিলা দলের কমিটির গত কমিটির সিনিয়ির সহ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, সহ সভাপতি জেসমিনা খানম, সাবেক যুগ্ম সম্পাদক আঁখি সুলতানাসহ কয়েকজন দলীয় প্রতিটি কর্মসূচি সফল করার ক্ষেত্রে প্রায় যুগের বেশী সময় ধরে ভূমিকা পালন করে আসছে। তারা অনেকে মামলা হামলা জেল জুলুম নির্যতানের শিকারও হয়েছে।
দলীয় কর্মকান্ডে যে যতটা আন্তরিক কমিটিতে পদ দেয়ার ক্ষেত্রে তাদেরকে তত বেশী দুরে রাখা হয়েছে বলে অভিযোগ তাদের। প্রতিবারও কমিটি দেয়ার ক্ষেত্রে বঞ্চিত হওয়ার পর পরবর্তী কমিটিতে মূল্যায়ন করার আশ্বাস দিয়ে শান্ত করার কৌশল ধমিয়ে রাখা হলেও কমিটি গঠনের ক্ষেত্রে বারবার পদ বঞ্চিত তারা। কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদক পদের লোভ দেখিয়ে শতশত নেতা কর্মীদের অংশ গ্রহণে করে দলীয় কর্মসূচি সফল করার ক্ষেত্রে ভুমিকা রাখলেও পদ দেয়ার ক্ষেত্রে বারবার বঞ্চিত করা হচ্ছে বলে নেতা কর্মীরা জানায়।
মনোয়ারা বেগম মণিকে সভাপতি এবং জেলী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে তৃতীয় দফায় একই পদে রাখা হয়েছে। কমিটি ঘোষণার পর পরই বিদ্রোহ সৃষ্টি হয়েছে বিএনপির এই অঙ্গ সংগঠনটিতে। নতুন কমিটিতে অবমূল্যায়নের অভিযোগে ১৩ জন একযোগে পদত্যাগ করেছেন।
অভিযোগে বিক্ষুব্ধ নেত্রীরা এই কমিটিকে ‘মনোরঞ্জন ও সিন্ডিকেটের বাণিজ্যিক’ কমিটি আখ্যা দিয়েছেন। তাদের অভিযোগ, রাজপথের কর্মীদের বঞ্চিত করে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও নগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বাধীন সিন্ডিকেট তাদের পছন্দের সুবিধাভোগীদের পদ পাইয়ে দিয়েছেন। একই সঙ্গে তারা বিএনপির এক শীর্ষ নেতার ব্যক্তিগত সচিবের (পিএস) বিরুদ্ধেও সংগঠনে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন।
গত বছরের ১০ মার্চ চট্টগ্রাম মহানগর মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়, যাতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ১২ মাস ২০ দিন পর গত ৩০ মার্চ কেন্দ্র থেকে ১৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।
নতুন কমিটি প্রত্যাখান করে একই পদত্যাগ পত্রে সই করা ১৩ নেত্রী হলেন-বিগত কমিটির সহসভাপতি জেসমিনা খানম ও শাহিদা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক আঁখি সুলতানা, প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা, সাংগঠনিক সম্পাদক গুলজার বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজিয়া বেগম বুলু, সহ যুগ্ম সাধারণ সম্পাদক আরজু নাহার মান্না, সহ-প্রচার সম্পাদক রোকসানা বেগম মাধু, শিক্ষা বিষয়ক সম্পাদক ফাতেমা কাজল, সদস্য নাছিমা আলম, সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার লিজা, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক সায়েরা বেগম এবং সদস্য নার্গিস বেগমসহ অনেকে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও গত কমিটির সাবেক সহ সভাপতি জেসমিনা খানম জানান, বিগত ১৫ বছর ধরে রাজপথে আছি। আমাকে পদোন্নতি দেওয়ার কথা, উল্টো পদাবনতি হয়েছে। প্রমোশন চেয়ে আমি ডিমোশন পেয়েছি। মনোয়ারা বেগম মণির রোষানলে পড়ে আমাকে বঞ্চিত হতে হয়েছে। বক্কর-শামীম ও এক নেতার পিএস গং সংগঠনটাকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমরা চাই সংগঠনে কাজ করতে, আর তারা চায় ব্যবসা করতে। তারা ব্যবসা করার জন্যই তাদের মনোনীত লোকজন দিয়ে এই কমিটি করেছে। আমরা এটা প্রত্যাখান করেছি।’
চার নম্বর সহ-সভাপতি পদ পেয়েছেন আঁখি সুলতানা। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা ছিল, যারা ছাত্রদল করেছে তাদের গুরুত্বপূর্ণ পদে রাখার জন্য। কিন্তু এই কমিটির মাধ্যমে তারেক রহমানের নির্দেশনা অমান্য করা হয়েছে। যাকে সভাপতি করা হয়েছে, মনোয়ারা বেগম মণি, তিনি আওয়ামী এজেন্ট। তিনি আওয়ামী লীগের আ জ ম নাছির উদ্দীনের পছন্দের মানুষ। তিনি পার্টি অফিসে এলে মারামারি হয়, চুলোচুলি হয়। আমরা চাই, আওয়ামী নেত্রী মণি আওয়ামী লীগে চলে যাক। এ প্রসঙ্গে নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর উনি নিজেই রিসিভ করে তার বোন বলে দাবি করে পরে ফোন করবে বলে লাইন কেটে দেন।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোনয়ারা বেগম মনি বলেন, কমিটিতে যারা বিরোধীতা করতেছে তারা সবাই পদ পেয়েছে। সভাপতি সাধারণ সম্পাদ পদ তো সবাইকে দেয়া যাবে না, বড় দলে পদ বঞ্চিত হলে ক্ষোভ বিক্ষোভ মান অভিমান থাকবে। কমিটি আমরা দিইনি, কেন্দ্র থেকে কমিটি দেয়া হয়েছে সেখানে তাদের অভিযোগ থাকলে কেন্দ্রকে জানাতে পারেন।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু