দক্ষিণ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে মাহবুবের রহমান শামীম
গণমাধ্যমের কণ্ঠ স্তব্ধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করছে সরকার
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমানে মানুষের ভোট দেওয়ার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, কোনো কিছুই অবশিষ্ট নেই। এখন শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষও সরকারের নির্যাতন থেকে বাদ যাচ্ছে না। নওগাঁর সরকারি কর্মচারী একজন মহিলাকে কী কারণে র্যাব তুলে নিয়ে গেল এখন পর্যন্ত জানা যায়নি। তুলে নিয়ে যাওয়ার পর নির্যাতন করে তাকে মেরে ফেলা হলো। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপপ্রয়োগের ফলে একজন নিরপরাধ অসহায় নারীর জীবন পর্যন্ত চলে গেল। এর দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে।
তিনি শনিবার (১ এপ্রিল) বিকেলে শাহ আমানত ব্রীজস্থ মীর ফিলিং ষ্টেশন সংলগ্ন রাজবাড়ী কনভেনশন হল প্রাঙ্গণে কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত দুই ঘন্টার অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। গণমাধ্যমের কণ্ঠকে নিস্তব্ধ করার জন্যই এই কালো আইনকে ব্যবহার করে চূড়ান্ত দমন নিপীড়ন চালাচ্ছে সরকার। আমরা দাবি করছি, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাংবাদিক মতিউর রহমান, যুগান্তরের মাহবুব আলম লাবলু ও প্রথম আলোর শামসুজ্জামান শামসের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও
এড. শওকত ওসমানের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম, মোশাররফ হোসেন, এড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, নুরুল আনোয়ার চৌধুরী, মন্জুর উদ্দিন চৌধুরী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, এড. ফৌজুল আমিন, মফজল আহমদ চৌধুরী, খোরশেদ আলম, এড. এস এম ফোরকান, রেজাউল করিম নেচার, নুরুল কবির চৌধুরী, মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, শফিকুর রহমান চেয়ারম্যান, মেজবাহ উদ্দিন জাহেদ, এড. নুরুল ইসলাম, জসিম উদ্দিন, মোস্তাফিজুর রহমান, এড. আবু তাহের, চেয়ারম্যান আবুল কালাম আবু, চেয়ারম্যান মো. হাসান, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাইম রিকু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম রাহি, সাধারণ সম্পাদক জমির উদ্দিন মানিক, সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তাক, পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, মাহমুদুর রহমান মাদু, মোহাম্মদ রহিম, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জাবের হোসেন চৌধুরী, জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩
খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন
ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার
নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার