রমজান মাস হচ্ছে ত্যাগের মহিমার মাস, আত্মসংযমের মাস: আব্দুর রহমান
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, 'ইফতারের উছিলায় মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের এক জায়গায় একত্রিত করেছেন। রমজান মাস হচ্ছে ত্যাগের মহিমার মাস। আত্ম সংযমের মাস। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণে, একে অপরের পাশে দাঁড়াবো- এটাই আমাদের পরম ধর্ম। আমরা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকি। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন; হে ফেরেশতাগন দেখো খাবার সামনে রেখে আমার বান্দারা বিনা হুকুমে এক লুকমাও খাবার মুখে দিচ্ছেনা। যেখানে তোমরা মানুষ সৃষ্টির বিরোধীতা করেছিলে! এজন্যই মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে আমি সৃষ্টি করেছি। আমরা ধর্ম বিশ্বাসের জায়গা থেকে নামাজ, রোযা, হজ্জ্ব পালন করবো। আখিরাতের জন্য দুনিয়াতেই যার যার কাজ করে যাবো।'
তিনি আরো বলেন, আপনারা আমাকে দুই-দুইটি নির্বাচনে ভোট দিয়ে এমপি বানিয়েছিলেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি কারো আমানতের খেয়ানত করি নাই। আপনাদের কথায় বুঝা যায় এই জনপদের মানুষ গত চার বছরে উন্নয়নে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। তিনি প্রধানমন্ত্রী থাকলে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এলাকার উন্নয়নের অংশীদার হিসেবে শেখ হাসিনার পাশে যেন আমি থাকতে পারি, আপনাদের কাছে সেই দোয়াই প্রত্যাশা করি।'
শনিবার (১ এপ্রিল) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী হিরু মুন্সির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আব্দুর রহমান এ কথাগুলো বলেন।
ইফতার মাহফিলে সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, জেলা পরিষদ সদস্য ফারুক খান, ঘোষপুর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, জেলা যুবলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল ও সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সাতৈর শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহামুদ হাসান।
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু
Link Copied