কয়রায় মেরামত না হওয়া দুই স্থানের বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
খুলনার কয়রা উপজেলার মেরামত না হওয়া দুই স্থানের বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে প্রথমে দশহালিয়া এবং পরে গতিরঘেরি এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, দ্রুততম সময়ের মধ্যে ভেঙে যাওয়া বাঁধের দুই স্থান মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দেন।
জানা যায়, গত ২০ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে কয়রায় পাউবোর বাঁধের ২১টি স্থান ভেঙে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়। পরে অন্যসব স্থানে বাঁধ মেরামত করা হলেও উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও উত্তর বেদকাশী ইউনিয়নের গাতিরঘেরি বাঁধ মেরামত হয়নি। ফলে সেখানকার বাসিন্দারা দুই মাস ধরে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন।
পাউবোর নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, জাইকার অর্থায়ানে বাঁধ দুটির কাজ হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে বাঁধ দুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে। তারা দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন।
বেঁড়িবাধ পরিদর্শন শেষে খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, কয়রা উপজেলার দশহালিয়া ও গাতিরঘেরি বাঁধ পরিদর্শন করা হয়েছে। এ সময় পাউবো কর্মকর্তা, জাইকার প্রতিনিধি, সংশ্লিষ্ট কাজের ঠিকাদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ঠিকাদরকে আগামী ১৫ দিনের মধ্যে বাঁধ মেরামতের নির্দেশ দেয়া হয়েছে। সাথে সাথে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied