ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরায় পিঁয়াজের দাম না থাকায় লোকসানের মুখে চাষিরা


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ৩:১
ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের পরও মাগুরায় কমেছে পেঁয়াজের দাম।বৃহস্পতিবার (৬ এপ্রিল) সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, বাজারে প্রতি মণ পেঁয়াজ ৬০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হয়েছে।
 
যা গত সপ্তাহের তুলনায় ২০০ থেকে ৩০০ টাকা কম। পেঁয়াজের এ দামে হতাশ কৃষকরা। এতে লোকসানের আশঙ্কায় চাষিরা।এদিকে,মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ পেঁয়াজ বাজার। জেলার সবচেয়ে বড় পাইকারি পেঁয়াজের বাজার। রবি ও বৃহস্পতিবার সাপ্তাহিক বাজারে ভোর থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পেঁয়াজ আনতে শুরু করেন কৃষকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে বেচাকেনা।
 
কৃষকরা জানায়, বর্তমানে পেয়াজের দাম খুবই কম। এতে উৎপাদন খরচ উঠাতেই হিমশিম খেতে হচ্ছে। আর বর্তমানে বাজারে আমদানি করা পেঁয়াজ থাকায় ও সরবরাহ বেশি হওয়ায় দাম কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা।
লাঙ্গলবাধ বণিক সমিতির সদস্য ইলিয়াস বিশ্বাস বলেন, আড়তগুলোতে আমদানিকৃত প্রচুর পেঁয়াজ রয়ে গেছে। এর কারণে দেশি পেঁয়াজের চাহিদা কিছুটা কম। তবে আগামী সপ্তাহে দাম কিছুটা বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
 লাঙ্গলবাধ এ বাজার থেকে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ হাজার মণ পেঁয়াজ বিক্রি হয়। যা সরবরাহ করা হয় ঢাকা, সিলেট, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী