মাগুরায় টানা পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ ওসি মোঃ জাব্বারুল ইসলাম
মাগুরা জেলা পুলিশে টানা পঞ্চম বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মাগুরা সদর থানার ওসি মোঃ জাব্বারুল ইসলাম।রবিবার (০৯ এপ্রিল) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় মার্চ মাসে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে মূল্যায়িত করা হয়।জাব্বারুলের হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন পুলিশ সুপার (এসপি) মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম-সেবা (বার)।এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এ্যাপস) মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জাব্বারুল ইসলাম সদর থানায় যোগদানের পর পুলিশি সেবার মান বৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, ২৪ ঘন্টার ভিতরে জুয়েলারিতে চুরির রহস্য উদঘাটন করে চোর আটকসহ সোনা, রুপা উদ্ধার। চোরাইকৃত মোবাইল ফোন উদ্ধার, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দেশীয় অস্ত্র উদ্ধার।বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, ওয়ারেন্ট তামিল, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মার্চ মাসে ৫ম বারের মত মাগুরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।
ওসি মোঃ জাব্বারুল ইসলাম জানান, তিনি জনগণের জন্য কাজ করেই মানুষের মাঝে বেঁচে থাকতে চান। সরকারের মূল্যায়নে তিনি ৫ম বারের মতো জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তিনি জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ বিভাগের ভার্বমুতি উজ্জ্বল করে বার-বার শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে পঞ্চম বারের মত কৃতিত্বের স্বাক্ষরে নিজের নাম লিখালেন পুলিশের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ