জুড়ীতে কঠোর লকডাউনে বিপাকে নিম্নআয়ের মানুষ
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাও এর ব্যতিক্রম নয়। জুড়ীতে করোনা আক্রান্তের হার ৭০% ছুঁইছুঁই। করোনা সংক্রমণ প্রতিরোধে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। কঠোর লকডাউনে নিম্নআয়ের মানুষ পড়েছে চরম দুর্ভোগে।
শুক্কুর আলী একজন রিকসাচালক। লকডাউনের পূর্বে প্রতিদিন মালিককে দিয়ে ৩০০-৪০০ টাকা আয়ে ভালোই চলছিল তার ৪ সদস্যের পরিবার। কিন্তু সরকার ঘোষিত লকডাউনে রিকসা চললেও নেই আগের মতো আয় রোজগার। আয়-রোজগার তেমন না থাকায় সংসার চালাতে বর্তমানে তিনি হিমশিম খাচ্ছেন। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
শুধু শুক্কুর আলী নয়, লকডাউনের কারণে রিকসাচালক ও বিভিন্ন যানবাহনের শ্রমিকসহ নিম্নআয়ের মানুষজন পড়েছে মহাবিপদে। বিশেষ করে সব ধরনের যানবাহন বন্ধ থাকায় এসব যানবাহনের সাথে জড়িত শ্রমিকরা পড়েছেন সবচেয়ে বেশি সংকটে। আয়-রোজগার একেবারে কমে যাওয়ায় নিম্নআয়ের এসব মানুষের চোখমুখে এখন হতাশার ছাপ। নিম্নআয়ের মানুষের কপালে এখন শুধুই দুশ্চিন্তার ভাঁজ।
রিকসাচালক জামিন মিয়া ও লিল মিয়া জানান, লকডাউনের কারণে তেমন যাত্রী নেই। সারাদিন রিকসা চালানোর পরও চাল-ডাল কেনার টাকাও হচ্ছে না। গতবারের লকডাউনে ধনীরা ও সরকার খাবার এবং অর্থ দিলেও বর্তমানে এখনো কেউ আমাদের সাহায্যে এগিয়ে আসছে না। ফলে বর্তমানে আমরা চরম বেকায়দায় আছি পরিবার-পরিজন নিয়ে।
লকডাউনের কারণে নিম্নআয়ের মানুষের মুখে এখন শুধুই হতাশার চিহ্ন। উপজেলার হতদরিদ্র অসহায় মানুষ এই লকডাউনে ভুগছে চরম খাদ্য সংকটে। লকডাউনের ফলে বিশেষ করে নিম্নআয়ের মানুষজনের মধ্যে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। অনেকের ঘরে নেই খাবার। অনাহারে-অর্ধাহারে দিন পার করছে তারা। লজ্জায় চাইতেও পারছে না কারো কাছে।
প্রসঙ্গত, গত ১ থেকে ১৪ জুলাই এবং সর্বশেষ গত ২৩ জুলাই থেকে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। লকডাউনের সময় যত বাড়ছে ততই খাদ্য সংকটে পড়ছে নিম্নআয়ের মানুষেরা। সকালে ঘর থেকে কাজের সন্ধানে বের হয়ে সারাদিন কঠোর পরিশ্রমের পর দিনশেষে উপার্জিত অর্থ দিয়ে পরিবারের সদস্যদের চাহিদা মেটানোই হলো নিম্নআয়ের পরিবারের কর্তার প্রধান কাজ। রাতে ঘুমানো, পরদিন আবারও কাজে যাওয়া এই টেনশন যেন তাদের নিত্যদিনের। কঠিন জীবনচক্রের মধ্যে থাকা সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যা এ দেশে নেহাত কম নয়। যাদের নেই কোনো সঞ্চয় বরং আছে ঋণের বোঝা! এমন অবস্থায় সরকারসহ বিত্তবানদের ত্রাণ সহায়তা এখন নিম্নআয়ের মানুষের নিশ্চুপ আকুতি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, বর্তমান কঠোর লকডাউনে নিম্নআয়ের মানুষের জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা ইতোমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা তালিকা করে নিম্নআয়ের মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেব। এছাড়াও যাদের ঘরে খাবার নেই তারা ৩৩৩ নম্বরে কল করলে আমরা ঘরে খাবার পৌঁছে দিচ্ছি।
এমএসএম / জামান
বারহাট্টায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরা যানবাহন চলাচলে মারাত্মক হুমকি
কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা, কার্যক্রম বন্ধের নির্দেশ
ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে ইসলামের আলোকে ধর্মীয় নেতৃবৃন্দ ও ইমামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
তালায় ফারিয়ার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
জীবিকার তাগিদে মুন্সিগঞ্জের ৬০টি বেদে পরিবার বসবাস করছেন শিবচরে
ফতুল্লায় ফের বিস্ফোরণ, বাবা-তিন ছেলেসহ দগ্ধ ৪
বাগেরহাটের কচুয়ায় সরকারী রাস্তা বন্ধ করে ইমারত নির্মান, ইউএন’র নির্দেশে বন্ধ
রায়গঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমানের প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
একটি তিস্তা নদীর কারণে একটি জনপদ কীভাবে পশ্চাৎপদ হয়ে পড়েছে, রংপুর বিভাগ তার উদাহরণ
নোয়াখালীতে জায়গা দখল, চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
মধুখালীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার মানববন্ধন
Link Copied