ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে করোনা উপসর্গ নিয়ে স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৮-৭-২০২১ দুপুর ৪:৩২
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত সোয়া ১২টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে মারা যান তিনি। নজরুল ইসলাম উপজেলার গালা ইউনিয়নের গোয়ালবাগ গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।
 
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একেএম রাসেল জানান, সর্দি-জ্বর ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে সোমবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টায় হাসপাতালে ভর্তি হন নজরুল ইসলাম। প্রতি মিনিটে ৫০ লিটারের হাইফ্লো অক্সিজেন চলছিল। তারপরেও তার অক্সিজেন স্যাচুরেশন বাড়ছিল না। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে তিনি মারা যান।
 
মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা বলেন, কোভিডের উপসর্গ থাকায় নজরুল ইসলাম হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টেস্ট করিয়েছিলেন। সেখানে রিপোর্ট নেগেটিভ আসে। পরে অসুস্থতা বাড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন। নজরুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানও করোনায় আক্রান্ত বলে জানান তিনি।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ