ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে মিললো অর্ধলক্ষ টাকার মেয়াদত্তীর্ণ সরকারি ঔষুধ


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১২-৪-২০২৩ দুপুর ১২:৫১
সরকারি হাসপাতালে ভালো মানের ঔষুধ ও ফ্রি স্বাস্থ্য সেবা চালু থাকায় প্রতিদিন সাধারন রোগীদের ভীড় জমে এসব হাসপাতালে।  যেখানে রোগীদের জন্য মান সম্মত লক্ষ লক্ষ টাকার মেডিসিন ফ্রিতেই বিতরন করেন দ্বায়িত্বশীলরা। সাধারণত জ্বর, ঠান্ডা, ব্যথা, পুড়ে যাওয়া, সর্দি, কাশিসহ বিভিন্ন এন্টিবায়োটিকের মত ওষুধ বিনামূল্যেই বিতরন হয় এসব হাসপাতালে। তবে এই নিয়মের ব্যতিক্রম দেখা গিয়েছে মাগুরার শ্রীপুর সদরের উপস্বাস্থ্য কেন্দ্রে। 
 
সাড়ি সাড়ি সাজানো মুল্যবান অর্ধ লক্ষ টাকার সরকারি ঔষুধেরই নেই মেয়াদ। অথচ দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের প্রেসক্রিপশনে  দেখা মিলল লেখা নেই কোনো সরকারি ওষুধের নাম। শিশুদের জন্য সর্দি কাশির মেডিসিন হাসপাতালে থাকলেও প্রাইভেট কোম্পানির ওষুধের নামই অধিকাংশ প্রেসক্রিপশনে। ফলে সরকারি মুল্যবান এসব মেডিসিন বছরের পর বছর কার্টুন বক্সে থেকেই মেয়াদ উত্তীর্ন হয়েছে। 
 
চিকিৎসা নিতে আসা নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সরকারি হাসপাতালের ঔষুধের মান ভালো ও ফ্রিতে চিকিৎসা সেবা পাওয়ায় আমরা এখানে আসি।  কিন্তু আমাদেরকে যে প্রেসক্রিপশন দেওয়া হয় তাতে প্রায়ই সব ঔষুধই বাইরে থেকে কিনে নিতে হয়। 
 
মেয়াদ উত্তীর্ন এসব মেডিসিনের দায় নিতে চাননি সদ্য যোগদানকৃত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ কাজী খসরুর আলম। দায় এড়িয়ে তিনি জানান, আমি ৩০ মার্চে এখানে যোগদান করেছি। মেয়াদ উত্তীর্ন মেডিসিনগুলো বছর দুয়েক আগে এখানে সাপ্লাই করা। আমার পূর্বে যিনি এখানে দায়িত্বে ছিলেন তিনি এই বিষয়ে ভালো জানেন।  আমি দায়িত্বে আসার পরই মেয়াদ উত্তীর্ন ওষুধের ব্যাপারে উধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। তারা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।  
এ বিষয়ে অভিযুক্ত সাবেক উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সাইদুর রহমান জানান, দায়িত্বে থাকাকালীন সময়ে কোনো মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ছিলো না। তবে হঠাৎ করে আমার কাছ থেকে স্টোরের চাবি নেওয়া হয়েছে ৩০ মার্চে এরপর কি হয়েছে এ বিষয়ে আমি কিছু জানিনা।  
 
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষুধের বিষয়ে অবগত রয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী