ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বোয়ালমারী বিএনপিতে নয়া মেরুকরণ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৪-৪-২০২৩ দুপুর ১১:৪৮

নতুন চেহারায় আবির্ভূত হলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির রাজনীতি। বৃহস্পতিবার উপজেলা বিএনপির  ব্যানারে স্মরণ কালের বৃহৎ এক ইফতার পার্টির মধ্য দিয়ে দ্বিধা বিভক্ত দলের একাংশের নেতা  সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামের সঙ্গে হাত মেলালেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,গুনবহা ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান, জ্যেষ্ঠ আইনজীবী এ্যাডঃসিরাজুল ইসলাম ও উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমানের দুই পুত্র মোঃ ইকরাম হোসেন ও ইমরান হোসেন। ইকরাম বর্তমানে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইমরান ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক। আলহাজ্ব সিদ্দিকুর রহমানের ছোলনা গ্রামস্থ নিজ বাস ভবন চত্বরে এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এ্যাডঃসিরাজুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইকরাম হোসেন।এছাড়াও অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান খসরু,বি এন পি নেতা মোঃ আকরাম হোসেন, ইমরুল কবির জিহাদ, মধুখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম মানিক,যুবদল নেতা মির্জা সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সিরাজুল ইসলাম ও ইকরাম হোসেনের নেতৃত্বে তাদের কয়েকশত অনুসারী মাহফিলে যোগদান করেন। উল্লেখ্য,বোয়ালমারী উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনের প্রক্রিয়াকে সামনে রেখে বেশ কিছু দিন ধরে দলের ভেতরে নানাবিধ মেরুকরণের গুঞ্জন চলে আসছিলো।এরই বাস্তব রুপায়ন ঘটলো ঐ ইফতার পার্টির মধ্য দিয়ে। এ্যাডঃসিরাজুল ইসলাম ও ইকরাম হোসেন এতদিন দলের কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি শাহ মোঃ আবু জাফরের বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন,দলের ভিতরে গ্রুপিং কলহ থাকতে পারে তাই বলে দলীয় ভাই কখনোই প্রতিপক্ষ বা শত্রু হতে পারেনা। আমাদের প্রতিপক্ষ হলো আওয়ামীলীগ বা অন্য কোন রাজনৈতীক দল।কিন্তু বাধ্য হয়ে আজ নিজের দলের এক বিশেষ নেতার সমালোচনা করতে হচ্ছে। তিনি সব সময় চান পকেট কমিটি।তার অপছন্দের কাউকে তিনি বরদাস্ত করেননা।ঐ নেতার বাম নজরে পড়লে আর রক্ষা নেই। এমন সংকীর্ণ মানসিকতার কারনেই  দলের আজ এ অবস্থা। ঐ নেতার আচরণে অসন্তুষ্ট হয়েই নেতাকর্মীরা জায়গা বদল করতে বাধ্য হচ্ছে। দলের ভিতরে কোন বিরোধ নয় আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা শক্তিশালী, ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চাই। মাহফিলে এ্যাডঃসিরাজুল ইসলাম বলেন,আমরা বিএনপিকে ভালোবাসি।নাসির সাহেব,জাফর সাহেব যেই মনোনয়ন পাবেন আমরা তার হয়ে কাজ করবো। তবে জাফর সাহেব কখন যে কাকে ভালোবাসেন তা বুঝতে ব্যার্থ হয়েছি।তার কাছে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে বলেই আমরা আমাদের পথ বেছে নিয়েছি।

এমএসএম / এমএসএম

গৌরনদী উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির বিশেষ সভা

জাতীয়তাবাদী দল বিএনপি যা বলে তা করে দেখায়- আলাউদ্দিন সরকার

ভূরুঙ্গামারীতে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা বিতরণ

পিতার পথেই দেশ গড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

শ্রীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ ও এয়ারফ্লো মেশিন বিতরণ

রৌমারীতে ভিজিএফের চাল বিতরন

অনেকে গা ভাসিয়ে খাল-নদী দখল করলেও এখন ছেড়ে দিতেই হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী

কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন

সলঙ্গায় মাহাসড়কের পাশে তেল চোরসহ মাদকের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট অভিযান

বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় নদীর চরে জনগনের অর্থে নির্মান হচ্ছে দৃষ্টি-নন্দন ঈদগাহ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনার হাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

আমরা উন্নতি করব কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়ঃ সাকি