এসএম জাকিরের ফ্রি হিউম্যান অক্সিজেন সার্ভিসে যুক্ত হলো আরো ২০ সিলিন্ডার
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের উদ্যোগে জুড়ী এবং বড়লেখা উপজেলায় ফ্রি অক্সিজেন সেবা ফ্রি হিউম্যান অক্সিজেন সার্ভিসে নতুন করে আরো ২০টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) নতুন ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদানের মধ্যদিয়ে এ সেবার উদ্বোধন করেন এসএম জাকির হোসাইন।
এ সময় তিনি বলেন, জুড়ী-বড়লেখার মানুষের শ্বাসকষ্ট, করোনা রোগীসহ গরিব মানুষের সুবিধার্তে গত মে মাসের ২৩ তারিখ ফ্রি অক্সিজেন সেবার কার্যক্রম শুরু করি। বর্তমানে ধনী-গরিব অনেক মানুষ টাকা দিয়ে অক্সিজেন পাচ্ছে না, জুড়ী বড়লেখায় যারা এর দায়িত্বে রয়েছেন তারা ১৭টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সংকুলান দিতে পারছে না। নতুন করে মোট ২০টি অক্সিজেন সিলিন্ডার আগের এগুলোর সাথে যুক্ত হলে কেউ আমাদের সেবা থেকে বঞ্চিত হবে না আশা করি।
এ সময় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম ছফু, জীবন রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চন্দন দাস, বড়লেখা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলর রেহান পারভেজ রিপন, ডা. আল আমিন তালুকদার, উপজেলা যুবলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরুল হাসান নোমান, সহ-সম্পাদক ইকবাল খান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাহাব উদ্দিন সামসু, রহমান, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক তাপস দাস, সাবেক সভাপতি এআর সাজেদ প্রমুখ।
এমএসএম / জামান
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
Link Copied