ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনাই আমাদের শেষ ভরসা: আব্দুর রহমান


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ৩:৪৬
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বলেন, 'আসন্ন জাতীয় নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে প্রকান্তরে শেখ হাসিনাকে জয়ী করবেন। শেখ হাসিনাই আমাদের শেষ ভরসা। শেখ হাসিনাকে কেন্দ্র করেই আমাদের এগোতে হবে।'
তিনি আরো বলেন, 'আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলে জঙ্গীবাদ এবং নাশকতা সৃষ্টিকারীদের নিশ্চিহ্ন করা হবে। '
বুধবার (১৯ এপ্রিল) ফরিদপুর-১ আসনের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন তিন উপজেলার ২৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় ছয় সহস্রাধিক শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়।
বুধবার বেলা ১টার দিকে বোয়ালমারী জেলা পরিষদ ডাকবাংলোয় আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের ইউনিয়ন আ'লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দরিদ্র ও অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে দুই সহস্রাধিক শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়। এছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে দরিদ্রদের জন্য ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গী তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, মো. সিরাজুল ইসলাম মাস্টার, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আকবর, চতুল ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম খান, রূপাপাত ইউনিয়ন আ'লীগের সভাপতি মো. কোবাদ হোসেন, ঘোষপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি তবিবর মিনা, গুনবহা ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছিরু, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার প্রমুখ। 
এদিকে বিকেলে আলফাডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়ন এবং মধুখালি উপজেলার ১২টি ইউনিয়নের ইউনিয়ন আ'লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আব্দুর রহমান চার সহস্রাধিক শাড়ি ও লুঙ্গী তুলে দেন। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার