পঞ্চগড়ে রহস্যজনক আগুনে পুড়ল বিদ্যালয়ের বিজ্ঞানাগারের জিনিসপত্র
পঞ্চগড়ে রহস্যজনক আগুনে পুড়ে ছাই হয়েছে বিদ্যালয়ের বিজ্ঞানাগারের জিনিসপত্রসহ কিছু আসবাবপত্র।সোমবার (১৭ এপ্রিল) রাতে সদর উপজেলার কাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। সম্প্রতি ওই বিদ্যালয়ের বিজ্ঞানাগারের জিনিসপত্র দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের বাড়িতে পড়ে নষ্ট হচ্ছে এমন সংবাদ প্রকাশের কয়েকদিন পড়ে মালামাল বিদ্যালয়ে নিয়ে আসা হয় বলে দাবি করেন প্রধান শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোমকিন আলম মুকুলসহ কয়েকজন শিক্ষক বলেন, সোমবার রাতে তারাবীহ নামাযের সময় কে বা কাহারা শিক্ষার্থীদের বিজ্ঞানাগারে আগুন দেয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে বালি,পানি দিয়ে নিভানোর চেষ্টা করে।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে
গুরুত্বপূর্ণ কিছু নথি, বিজ্ঞানাগারের জিনিসপত্র কিছু আসবাবপত্র পুড়ে গেছে।অনুমান করা হচ্ছে প্রায় ১২-১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে। রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে জানি না।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান,খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দেড় লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হয়েছে প্রায় ৩০ হাজার টাকা।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied