ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরায় এ্যাড.সাইফুজ্জামান শিখর যুব সংগ্রাম পরিষদ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২০-৪-২০২৩ দুপুর ২:৪৭
মাগুরা-১ আসনের ছয়শত অন্ধ, এতিম ও প্রতিবন্ধী পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ্যাড. সাইফুজ্জামান শিখর যুব পরিষদ ফাউন্ডেশন, মাগুরা-১ এর উদ্যেগে  ঈদ উপহার নগদ অর্থ  বিতরন করেছে সংগঠনের নেতৃবৃন্দ।
 
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গোয়ালপাড়া ডাবল ব্রীজ সংলগ্ন মাঠে এসব ঈদ  উপহার বিতরণের উদ্বোধন করা হয়।  উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ  মসিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন।
 
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক ও শ্রীপুর উপজেলা রিপোর্টাস ইউনিটি সভাপতি সিরাজুল ইসলাম টোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অনিক বিশ্বাস প্রমুখ। এছাড়াও  গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সংগঠনটির সভাপতি মোঃ আকিদুল ইসলাম জানান, মাগুরা -১ আসনের নির্বাচনী এলাকার মধ্যে তিন ক্যাটাগরিতে (অন্ধ, প্রতিবন্ধী ও এতিম) মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য মাগুরা -১ আসনের সংসদ সদস্য  এ্যাড.সাইফুজ্জামান শিখর এমপির সার্বিক সহযোগিতায় ছয়শত মানুষের মাঝে তিন লক্ষ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ইতিপূর্বেও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক কাজে অসহায়, হতদরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাড়িয়েছি। 
এ সময় সবার সহযোগিতা চেয়ে মানবিক কাজের এই ধারা অব্যাহত রেখে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী