কয়রায় ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
খুলনার কয়রা উপজেলায় ৭১৫ পিস ইয়াবাসহ মো. আল মামুন সরদার (২৫) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার আমাদী ইউনিয়নের দশবাড়িয়া গ্রামের দশবাড়িয়া জামে মসজিদের পাশ থেকে তাকে আটক করে র্যাব-৬ (সিপিসি সাতক্ষীরা)। আটক আল মামুন সরদার নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া গ্রামের মৃত আবু সাঈদ সরদারের ছেলে। তিনি খুলনা জেলার কয়রা থানায় কনস্টেবল হিসেবে কর্মরত (কনস্টেবল নং ২১৯৩, বিপি নং ৯৫১৫১৭৪৫)।
জানা গেছে, বুধবার বিকালে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি মোহাম্মদ জিয়াউল হক তার সঙ্গীয় ফোর্স নিয়ে আমাদী দশবাড়িয়া এলাকায় অভিযান চালান। এ সময় র্যাবর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরে তার কাছ থেকে ৭১৫ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। এ ব্যাপারে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি মোহাম্মদ জিয়াউল হক (সিপিসি) বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কয়রা থানায় মামলা দায়ের করেন।
কয়রা থানার ওসি (তদন্ত) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে র্যাব বাদী হয়ে কয়রা থানায় একটি মামলা দায়ের করেছে, যার নং ১৯। আসামি আল মামুনকে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে কয়রা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালতের বিচারক মোহাম্মদ বুলবুল আহমেদ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied