পটুয়াখালীতে ছাত্রলীগ নেতার কব্জি কর্তন : আহত ২
পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুলকে (২২) কুপিয়ে ডান হাতের কব্জি কর্তন করেছে দুর্বত্তরা। গতকাল বুধবার (২৮ জুলাই) রাত ৯টায় তেগাছিয়া বাজারসংলগ্ন ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হান আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুলকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করেন।
ছাত্রলীগ নেতা রাকিবুল জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি তেগাছিয়া বাজার থেকে মটোরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। এ পরে ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানসহ বেশ কয়েকজন দুর্বত্ত। এছাড়াও তার বাম হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামান / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড