বোয়ালমারীতে বাবা-ছেলের প্রহারে হাসপাতালে মা
ফরিদপুরের বোয়ালমারীতে এক পৌঢ়া নারীকে বেধরক মারধোর করার অভিযোগ উঠেছে তার স্বামী ও ছেলের বিরুদ্ধে। পারিবারিক কলহের জের ধরে গত ২৮ এপ্রিল রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশালা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। গুরতর আহত অবস্থায় ঐ নারী আঙ্গুর বেগমকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাযায়,বয়স্কা নারী আঙ্গুর বেগম (৫৫) তার স্বামী মোঃ ইলিয়াস শেখের সঙ্গে প্রায় ৪০ বছর ধরে ঘর-সংসার করছেন। তাদের ১ ছেলে ও ২ কন্যা সন্তান রয়েছে। সন্তানেরা সবাই প্রাপ্ত বয়স্ক। বছর খানেক আগে বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা আনার জন্য স্ত্রী আঙ্গুর বেগমের উপর চাপ সৃষ্টি করেন অর্থ লোভী স্বামী ইলিয়াস শেখ। আঙ্গুর এ প্রস্তাবে সায় না দিলে শুরু হয় কলহ। এক পর্যায়ে আঙ্গুর বেগমকে মারধর করে তার পিত্রালয়ে পাঠিয়ে দেন ইলিয়াস। দীর্ঘদিন বাবার বাড়ি থেকে কোন আপোষ -রফা করতে না পেড়ে মাস চারেক আগে আদালতের শরণাপন্ন হন আঙ্গুর বেগম। কিন্তু অবস্থা হয় হিতে-বিপরীত। আদালতে যৌতুকের মামলা চলমান থাকা অবস্থায়ই স্ত্রীকে তালাক দেন বদমেজাজি ইলিয়াস শেখ। উপায়ন্তর না পেয়ে এবার লিগ্যাল এইডে আরো একটা অভিযোগ দেন আঙ্গুর বেগম। লিগ্যাল এইডের বিচারক স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতায় ব্যার্থ হয়ে ছেলে আনোয়ার হোসেনের উপর মায়ের ভরণপোষণের দায়িত্ব দেন। কিন্তু মাকে নিয়ে গ্রামে ফিরে আসার পর কৌশলী ছেলে আনোয়ার বাবার পরামর্শে মা আঙ্গুর বেগমকে মামা বাড়িতেই থাকতে বলেন। এ কথায় আপত্তি জানিয়ে অসহায় আঙ্গুর বেগম ছেলে ও স্বামীর একই বাড়িতে উঠে আসলে তারা ভিষণ ক্ষিপ্ত হন। বাদানুবাদের এক পর্যায়ে বাপ-বেটা এক হয়ে আঙ্গুর বেগমের উপর চড়াও হন। তারা বাঁশের লাঠি, বাটাম দিয়ে আঙ্গুরকে বেধড়ক মারধর ও টানা-হেচড়া করে বাড়ি থেকে নামিয়ে দেন। মারাত্মক আহত অবস্থায় আঙ্গুর বেগম বাড়ির পাশে মাটিতে পড়ে থাকেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এদিকে পর দিন সকালে মায়ের পক্ষ নিয়ে কথা বলায় আঙ্গুর বেগমের বিবাহোপযোগী ছোট মেয়ে সিমা আক্তারকেও মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে আনোয়ার ও তার দুই সহযোগী টুকু মাতুব্বর ও শাহজাহান মাতুব্বরের বিরুদ্ধে। হাসপাতালের বেডে শুয়ে অসহায় আঙ্গুর বেগম বলেন,আমি চরম অবিচারের শিকার। স্বামী-ছেলে আমার সঙ্গে ভিষণ অমানবিক আচরণ করছে। এই বুড়ো বয়সে আমি তাদের ছেড়ে কোথায় গিয়ে একা থাকবো। আমি এ অন্যায়ের বিচার চাই। অভিযুক্ত ইলিয়াস শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে আনোয়ার হোসেন বলেন,মা তার নিজের মত অনুযায়ী চলতে চায়। একারনে বাবার সঙ্গে তার বনিবনা হচ্ছেনা। মাকে মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি।
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি