ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে স্কুলে যাওয়ার সময় শিক্ষার্থীকে কুপিয়ে জখম করলো দুর্বৃত্তরা


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৩-৫-২০২৩ দুপুর ৪:৪৬
ফরিদপুরের বোয়ালমারীতে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ওই শিক্ষার্থীর নাম সিফাতুল ইসলাম (১৫)। সে উপজেলার ময়না ইউনিয়নের মধুবর্নি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। 
 
আহত সিফাতুল ইসলাম জানান, প্রায় এক মাস আগে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের জাবেরের (১৫) সাথে মধুবর্নি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী চরবর্নি গ্রামের সজীব মোল্যার ছেলে আলামিন মোল্যার কথা কাটাকাটি হয়। সে সময় সিফাতুল ঘটনাটির মিমাংসা করে দেয়। বুধবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে সিফাতুল চরবর্নি গ্রামের বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে মধুবর্নি ফাঁকা রাস্তার মাঝে পৌঁছলে ওই ঘটনার রেশ ধরে আগে থেকে ওঁৎ পেতে থাকা গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের জাবেরসহ ৫/৭ কিশোর রাম দা, চাপাতি এবং লাঠিদিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। 
এ সময় সিফাতুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থার  সিফাতুলকে বোয়ালমারী হাসপাতালে নিয়ে আসে। 
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাবরিনা হক বলেন, 'সিফাতুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে তার অভিভাবকেরা তাকে বাড়ি নিয়ে গেছে।'
মধুবর্নি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিচুজ্জামান বলেন, 'সিফাতুল স্কুলে আসার সময় চন্দনী গ্রামের দেলোয়ারের ছেলে জাবের লিয়াকতের ছেলে বাদল, রবিউলের ছেলে চান মিয়া রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। এ ঘটনায় আমরা থানায় মামলা করবো।'
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের আটক করে নিয়ে আসতে বলেছি। ওই শিক্ষার্থীর পিতা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।'

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার