ক্রেতা সেজে শিয়ালের মাংস বিক্রেতাকে ধরলেন বন কর্মকর্তা
ফেসবুকে শিয়ালের মাংস বিক্রি করার ঘোষণা দিয়েছেন নোয়াখালীর সুবর্ণচরে বাবুল হোসেন (৩০) নামের এক যুবক। ক্রেতা সেজে জীবিত শিয়ালসহ ওই যুবককে আটক করেন উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার (২ মে) রাত ৯ টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাংলাবাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশার (ভূমি) অশোক বিক্রম চাকমা।
দণ্ডপ্রাপ্ত বাবুল হোসেন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চর আকরাম উদ্দিন এলাকার মো. বাহারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুক আইডিতে শিয়ালের মাংস বিক্রি হবে বলে একটি স্টাটাস দেন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা বাবুল হোসেন। এতে তিনি যোগাযোগ করার জন্য একটি মুঠোফোন নম্বর যুক্ত করে দেন। বিষয়টি উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের নজরে আসলে তিনি মুঠোফোন নম্বরে কল দিয়ে ক্রেতা সেজে বাবুল হোসেনকে শিয়ালসহ আটক করেন। তারপর উপজেলার সহকারী কমিশার (ভূমি) অশোক বিক্রম চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুলকে সাত হাজার টাকা জরিমানা করেন।
উপজেলার সহকারী কমিশার (ভূমি) অশোক বিক্রম চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, বন বিভাগের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে শিয়াল এর মাংস ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। তাই বাবুলকে বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে ৭০০০ টাকা জরিমানা করা হয়। জব্দ করা শিয়াল বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। যা আজ অবমুক্ত করা হয়েছে।
এ সময় উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ চরজব্বর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন